সর্বশেষ

আমাদের দৃঢ় বিশ্বাস, বিএনপি একা সরকার গঠন করবে: তারেক রহমান

  • 7:04 am - October 07, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
তারেক রহমান । ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৭ অক্টোবর- নবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তিনি শিগগিরই দেশে ফেরার পরিকল্পনা করছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা নিশ্চিতভাবে জিতব। আমাদের দৃঢ় বিশ্বাস, বিএনপি এককভাবেই সরকার গঠন করবে। আমি মনে করি, আমার দেশে ফেরার সময় ঘনিয়ে এসেছে।” সোমবার সাক্ষাৎকারটি প্রকাশ করে ফিন্যান্সিয়াল টাইমস

তিনি বলেন, বাংলাদেশের পরবর্তী সরকারকে দুর্বল অর্থনীতি, যুক্তরাষ্ট্রের শুল্কে ক্ষতিগ্রস্ত পোশাক খাত এবং প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

ফিন্যান্সিয়াল টাইমস জানায়, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে অনেকেই মনে করছেন। সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, বিএনপি বর্তমানে সবচেয়ে এগিয়ে থাকা দল। প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারপ্রধান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছেন।

সাক্ষাৎকারে তারেক রহমান ড. ইউনূসের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, আওয়ামী লীগ একটি “ফ্যাসিস্ট দল”। তিনি জানান, বিএনপি অন্যান্য রাজনৈতিক দলসহ, বিশেষ করে গত বছরের ছাত্র আন্দোলন থেকে গঠিত নতুন রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে।

নতুন রাজনৈতিক দল এনসিপি সম্পর্কে তিনি বলেন, “আমরা তাদের রাজনীতিতে স্বাগত জানাব। তারা তরুণ, ভবিষ্যৎ তাদেরই।”

তারেক রহমান ১৭ কোটি মানুষের দেশের জন্য ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনার দিকগুলোও তুলে ধরেন। তাঁর মতে, “বাংলাদেশ কেবল পোশাক রপ্তানির ওপর নির্ভর না করে আমাজন, ই-বে ও আলিবাবার মতো অনলাইন খুচরা বিক্রেতাদের সরবরাহকেন্দ্র হতে পারে।”

তিনি আরও বলেন, তাঁর সরকার ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করবে “সবার আগে বাংলাদেশ” নীতিতে, যা শেখ হাসিনার সময়কার “একতরফা সম্পর্ক” থেকে আলাদা হবে।

তারেক রহমান প্রতিশ্রুতি দেন, নতুন বিএনপি সরকার প্রতিশোধের রাজনীতি ভাঙবে। তিনি জানান, ৫ আগস্টের পর থেকে বিএনপি প্রতিশোধের সঙ্গে জড়িত সাত হাজার সদস্যকে শাস্তি দিয়েছে বা বহিষ্কার করেছে।

তবে আওয়ামী লীগকে ভবিষ্যতে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে কি না—এ প্রশ্নে তিনি সরাসরি উত্তর দেননি। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে চলমান মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যদি তারা দোষী সাব্যস্ত হন, তাহলে আওয়ামী লীগ কীভাবে নির্বাচনে অংশ নেবে?”

তিনি আরও জানান, নির্বাচিত হলে বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে ইউনূস সরকারের গৃহীত উদ্যোগ অব্যাহত রাখবেন।

২০০৮ সালে ফাঁস হওয়া এক মার্কিন কূটনৈতিক বার্তায় তারেক রহমানকে “লুটেরা সরকার ও সহিংস রাজনীতির প্রতীক” বলা হয়েছিল। বার্তায় অভিযোগ করা হয়, তিনি নিয়মিত ঘুষ দাবির জন্য কুখ্যাত ছিলেন। দলীয় অতীত নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্বীকার করেন, “যে কোনো সরকারেরই কিছু ত্রুটি থাকতে পারে,” তবে তিনি বলেন, “বিএনপিই প্রথম দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করেছিল।”

তারেক রহমান বলেন, “বাংলাদেশি গণমাধ্যমে ছড়ানো মিথ্যা গল্পের ভিত্তিতেই ওই মার্কিন তারবার্তা তৈরি হয়েছিল। আমার বিরুদ্ধে করা সব মামলাই এখন প্রত্যাহার হয়েছে।”

সুত্রঃ ফিন্যান্সিয়াল টাইমস

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au