বিজ্ঞান ও প্রযুক্তি

দেশের বাজারে অপোর নতুন স্মার্টফোন ‘এ৬ প্রো’

  • 7:21 pm - October 08, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
বাংলাদেশে বাজারে এসেছে স্মার্টফোন অপো এ৬ প্রো।

মেলবোর্ন, ৮ অক্টোবর- বাংলাদেশের বাজারে এসেছে অপোর নতুন স্মার্টফোন ‘অপো এ৬ প্রো’ (Oppo A6 Pro)। জনপ্রিয় টিভি শো ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সঙ্গে বিশেষ অংশীদারত্বে সম্প্রতি ডিভাইসটি বাজারে উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

অপোর দাবি, নতুন এই স্মার্টফোনটি ব্যবহারকারীদের দৈনন্দিন জীবন, বিনোদন ও ভ্রমণকে আরও সহজ এবং উপভোগ্য করে তুলবে।

অপো এ৬ প্রো-এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো—৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে।৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং, মাত্র অল্প সময়েই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে ফোনটি।

রিভার্স চার্জিং সুবিধা, যার মাধ্যমে অন্য ডিভাইসও চার্জ দেওয়া সম্ভব।সুপারকুল ভিসি সিস্টেম, যা ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে।বেজেল-লেস আলট্রা ব্রাইট অ্যামোলেড স্ক্রিন, যা স্পষ্ট ও উজ্জ্বল ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।

কালারওএস ১৫ অপারেটিং সিস্টেম, উন্নত ইউজার ইন্টারফেসসহ।এআই ইমেজিং ও এআই এডিটর ২.০, ছবি তোলা ও সম্পাদনায় নতুন মাত্রা যোগ করবে।এআই লিংকবুস্ট ৩.০ প্রযুক্তি, যা দুর্বল নেটওয়ার্ক এলাকাতেও স্থিতিশীল সংযোগ বজায় রাখবে।

অপো বাংলাদেশ জানায়, নতুন এ ফোনটি তরুণ প্রজন্মের চাহিদা মাথায় রেখে তৈরি করা হয়েছে। বিশেষ করে যারা ঘন ঘন ভ্রমণ করেন বা ভিডিও কনটেন্ট তৈরি করেন, তাদের জন্য এটি হবে একটি আদর্শ ডিভাইস।

কোম্পানিটি এখনো অপো এ৬ প্রো-এর দাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও, শিগগিরই দেশের সব অনুমোদিত বিক্রয়কেন্দ্রে ফোনটি পাওয়া যাবে বলে জানিয়েছে অপো কর্তৃপক্ষ।

 

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au