বিশ্ব

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি

  • 4:07 am - October 09, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
ওমানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ অক্টোবর- ওমানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে। এর মধ্যে পাঁচজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাবলু, সাহাবুদ্দিন, আমিন সাওদাগর, আরজু ও রকি। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সূত্র জানায়, দুকুম সিদরা এলাকার সাগর থেকে মাছ ধরে মাইক্রোবাসে বাসায় ফিরছিলেন এই বাংলাদেশিরা। এ সময় সড়ক দুর্ঘটনায় তাদের গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারক করছে।

এ বিষয়ে সন্দ্বীপ থানার ওসি সফিকুল আলম চৌধুরী বলেন, ওমানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহতের খবর তিনি শুনেছেন। তারা সবাই উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা বলে জেনেছেন। তবে এখনও নিহতদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ করেননি।

ওমান হলো বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্য। দেশটিতে বিপুল সংখ্যক বাংলাদেশি কাজ করেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর ওমানেই বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au