বিশ্ব

আলোচিত নোবেল শান্তি পুরস্কার-২০২৫ জিতলেন মারিয়া কোরিনা মাচাডো

  • 8:04 pm - October 10, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার
নোবেল শান্তি পুরস্কার-২০২৫ জিতলেন মারিয়া কোরিনা মাচাডো। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,১০ অক্টোবর-  ২০২৫ সালের আলোচিত নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবছর নোবেল শান্তি পুরস্কার জিতেছেন মারিয়া কোরিনা মাচাডো। তিনি ভেনিজ্যুয়েলার নাগরিক।

নরওয়েজিয়ান নোবেল কমিটির নেতা জারগেন ওয়াটনে ফ্রাইডনেস শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে মাইক্রোফোনে এসে পুরস্কৃত ব্যক্তির নাম ঘোষণা করেন। বাংলাদেশ সময় দুপুর ৩টায় নরওয়ের অস্কার হল থেকে অনুষ্ঠান শুরু হয়।

এবার মোট ৩৩৮ জন প্রার্থী মনোনীত হয়েছেন, যাদের মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী, সাংবাদিক, রাষ্ট্রপতি ও সংস্থা রয়েছে। নোবেল কমিটি বিজয়ী বাছাই করে আন্তর্জাতিক শান্তি ও মানবিক কর্মকাণ্ডের ভিত্তিতে।

মারিয়া কোরিনা মাচাডো ভেনেজুয়েলার রাজনীতিতে এমন এক নাম, যিনি দীর্ঘদিন ধরে স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিত। তিনি একজন ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, মানবাধিকারকর্মী ও বিরোধীদলীয় নেতা। ১৯৬৭ সালের ৭ অক্টোবর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জন্মগ্রহণ করেন মাচাডো। তিনি ক্যাথলিক ইউনিভার্সিটি আন্দ্রেস বেলো থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স সম্পন্ন করেন।

নোবেল পুরস্কারের প্রবর্তন করেছিলেন সুইডিশ ধনী রসায়নবিদ ও শিল্পপতি আলফ্রেড নোবেল। তিনি তার উইলে নির্দেশ দিয়েছিলেন, তার সম্পত্তির বেশির ভাগ অংশ ব্যয় করা হবে এমন সব ব্যক্তিকে পুরস্কৃত করতে, যারা ‘পূর্ববর্তী বছরে মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ কল্যাণ সাধন করেছেন’।

আলফ্রেড নোবেল প্রধানত ডিনামাইটের আবিষ্কারক হিসেবে পরিচিত। তবে তিনি কবিতা ও নাটকও লিখতেন। ১৭ বছর বয়সে তিনি রুশ, ফরাসি, ইংরেজি ও জার্মান ভাষায় কথা বলতে পারতেন। পুরস্কারের পাঁচটি মূল বিভাগ তার সবচেয়ে প্রিয় আগ্রহের বিষয়গুলোকে প্রতিফলিত করে।কমিটি প্রতিবছর ব্যাপক আলোচনা এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে পুরস্কৃত ব্যক্তির নাম নির্ধারণ করে।

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au