প্রবাস দর্পন

সার্বজনীন পূজা উৎসব ভিক্টোরিয়া (SPUVIC) দুর্গোৎসব ২০২৫: বহুসাংস্কৃতিক ভিক্টোরিয়ার প্রতিচ্ছবি

  • 4:57 pm - October 11, 2025
  • পঠিত হয়েছে:২৫২ বার
শারদীয় দুর্গোৎসব ২০২৫: সার্বজনীন পূজা উৎসব ভিক্টোরিয়ার উদ্যোগে ঐক্যের মেলবন্ধন. (ছবি ওটিএন বাংলা)

মেলবোর্ন, ১১–১২ অক্টোবর ২০২৫: সার্বজনীন পূজা উৎসব ভিক্টোরিয়া (SPUVIC)-এর আয়োজনে, মেলবোর্নের Epping Memorial Hall-এ অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা ২০২৫দুই দিনব্যাপী এই উৎসব ১১ অক্টোবর সকাল ১১টা থেকে শুরু হয়ে চলবে ১২ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার গ্রহণ করছেন এক প্রতিযোগী। (ছবি: OTN Bangla)

উৎসবের প্রথম দিন সকালে শিশুদের জন্য আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছোট ছোট ছেলেমেয়েরা তাদের সৃজনশীলতা ও রঙের ছোঁয়ায় দুর্গোৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রনউইন হাফপেনি এমপি (Bronwyn Halfpenny MP)। এমপি হাফপেনি এই সময় উপস্থিত শিশুদের উৎসাহ দেন এবং তাঁদের প্রতিভাকে সাধুবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে ব্রনউইন হাফপেনি ওটিএন বাংলা কে বলেন,

“আমরা সকলে একসাথে কমিউনিটির সম্প্রীতির জন্য কাজ করছি। ভিক্টোরিয়ান সরকার বহুসাংস্কৃতিক সমাজের উদ্‌যাপন নিয়ে গর্ববোধ করে। অল্প কিছু মানুষের আক্রমণাত্মক আচরণ আমরা নিন্দা জানাই। এই ধরনের উৎসব নতুন প্রজন্ম তাদের শিকড় ও পরিচয়ের সঙ্গে সংযুক্ত থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের সাংস্কৃতিক পরিচয়ের মূল শক্তি।”

 

তিনি আরও বলেন, “ওটিএন বাংলার মতো মিডিয়া প্ল্যাটফর্মসমূহ প্রবাসে সম্প্রদায় ও সংস্কৃতিকে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” এই অবদানের জন্য তিনি OTN Bangla-কে ধন্যবাদ জানান।

SPUVIC-এর সভাপতি বিকাশ চৌধুরী বলেন,

“আমরা ২০১৮ সালে ভিক্টোরিয়ার  নর্দান সাইডে প্রথমবারের মতো এই সংগঠন প্রতিষ্ঠা করি। আমাদের লক্ষ্য হল বাঙালি এবং সনাতন সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।”

সাধারণ সম্পাদক সুরঞ্জিত সাহা যোগ করেন,

“আমাদের এই দুর্গোৎসব কেবল বাঙালি সম্প্রদায়ের জন্য নয়, অন্যান্য সম্প্রদায়ের মানুষও এখানে অংশ নেন। আমরা সবাইকে স্বাগত জানাই—এটাই আমাদের সার্বজনীনতার মূল চেতনা।”

দুই দিনব্যাপী এই শারদীয় উৎসবে থাকছে পূজা, অঞ্জলি প্রসাদ বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং আনন্দঘন পারিবারিক মিলনমেলা।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au