সর্বশেষ

দলের ৮০ বছর পূর্তিতে কিমের নতুন অস্ত্র প্রদর্শন

  • 6:56 pm - October 11, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১১ অক্টোবর- উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির নেতা কিম জং উন শুক্রবার রাতে এক বিশাল সামরিক কুচকাওয়াজে নতুন হাইপারসনিক গ্লাইড যান ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করেছেন। খবর সিএনএনের।

কুচকাওয়াজে প্রদর্শিত অস্ত্রগুলোর মধ্যে ছিল ‘হোয়াসং-১১এমএ’ হাইপারসনিক অস্ত্র এবং ‘হোয়াসং-২০’ আইসিবিএম। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এগুলোকে দেশের ‘সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা’ হিসেবে বর্ণনা করেছে।

এই প্রদর্শনী এসেছে এমন এক সময়, যখন কিম জং উন সম্প্রতি কূটনৈতিকভাবে বড় এক সাফল্য অর্জন করেছেন। গত মাসে তিনি বেইজিং সফরে গিয়ে বিশাল চীনা সামরিক কুচকাওয়াজে অংশ নেন এবং সেখানে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়ানোর বিরল সুযোগ পান।

বেইজিং সফরের পর কিম চীন ও উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করেন এবং নতুন উদ্যমে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এর পর থেকেই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে নতুন বা উন্নত অস্ত্র ব্যবস্থার খবর নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে। এর মধ্যে রয়েছে হোয়াসং-১১এমএ, একটি চালনাযোগ্য হাইপারসনিক ওয়ারহেড, এবং হোয়াসং-২০ ক্ষেপণাস্ত্র।

হোয়াসং-১১এমএ এক সপ্তাহ আগে পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত এক সামরিক প্রদর্শনীতে প্রথম দেখা যায়। হোয়াসং-১১ সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসআরবিএম), যা ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপকভাবে ব্যবহার করেছে।

উত্তর কোরিয়ার নতুন ১১এমএ মডেলটি এমন এক ‘বুস্ট-গ্লাইড যান’ ওয়ারহেড দিয়ে সজ্জিত, যা লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার সময় অনিয়মিত পথ অনুসরণ করে। এর ফলে প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সেটি শনাক্ত করা বা আটকানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

এই প্রযুক্তির কারণে এটি ‘হাইপারসনিক’ নামে পরিচিত— কারণ এটি শব্দের গতির পাঁচ গুণেরও বেশি গতিতে চলতে সক্ষম।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au