লিড নিউজ

পাক সেনাদের ওপর আফগানিস্তানের পরিকল্পিত হামলা, সীমান্তে সংঘর্ষ

  • 6:50 am - October 12, 2025
  • পঠিত হয়েছে:৬৮ বার
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত। ছবিঃ ডন

মেলবোর্ন, ১২ অক্টোবর- পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাতে আফগান সীমান্তরক্ষীরা ভারী অস্ত্র নিয়ে পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তানও হামলা চালায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, এর আগে শুক্রবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তানের বিমানবাহিনী। ইসলামাবাদ দাবি করে, ওই হামলার লক্ষ্য ছিল সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর শীর্ষ নেতা নূর ওয়ালী মেসুদ। এই হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে।

আফগান সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ নিতেই তারা পাল্টা অভিযান চালাচ্ছে। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, “পাকিস্তানের আগ্রাসনের জবাবে পূর্বাঞ্চলে আমাদের সীমান্তরক্ষীরা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে এবং সীমান্তের বিভিন্ন এলাকায় সংঘর্ষ চলছে।”

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আফগান সেনাবাহিনীর অসংখ্য সামরিক যানবাহন পাকিস্তান সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে।

এর আগে গত ১০ অক্টোবর আফগান প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে তাদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ আনেন। তিনি বলেন, পাকিস্তানের বিমানবাহিনী কাবুলের আকাশসীমায় প্রবেশ করে এবং পাকতিকার মার্ঘা অঞ্চলের একটি বাজারে বোমাবর্ষণ করে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনাটিকে “আফগান-পাকিস্তান সম্পর্কের ইতিহাসে নজিরবিহীন, সহিংস ও নিন্দনীয় কাজ” হিসেবে উল্লেখ করে।

ঘটনার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার রাতে, যখন কাবুলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং গোলাগুলির খবর আসে। পরে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদমাধ্যমে জানানো হয়, পাকিস্তান তেহরিক-ই-তালেবানের নেতা নূর ওয়ালী মেসুদকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছিল।

তবে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ দাবি অস্বীকার করে বলেন, “টিটিপির প্রধান কাবুলে ছিলেন না, পাকিস্তানের দাবি সত্য নয়।”

সাম্প্রতিক এসব হামলা ও প্রতিশোধমূলক অভিযানের কারণে আফগান-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।

সুত্রঃ ডন নিউজ

এই শাখার আরও খবর

ফ্রান্সে স্কাইডাইভিং স্কুলের বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

মেলবোর্ন, ২৯ জুন- ফ্রান্সের পূর্বাঞ্চলীয় টমব্লেইন শহরে একটি স্কাইডাইভিং স্কুলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন স্কাইডাইভিংয়ের শিক্ষার্থী এবং পাঁচজন…

মুম্বাইয়ে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার চক্রান্ত ফাঁস, ধরা পড়লেন মাস্টারমাইন্ড

মেলবোর্ন, ২৯ জুন- ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে ভয়াবহ এক নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। বিষাক্ত ক্যাপসুল বিতরণের সময় ফাইয়াজ প্রেমজি নামে…

অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ মিসর, নাটকীয় গ্রুপ পর্ব শেষে নিশ্চিত বিশ্বকাপের নকআউট সূচি

মেলবোর্ন, ২৯ জুন- ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে নাটকীয়ভাবে। ৭২টি ম্যাচ শেষে চূড়ান্ত হয়েছে শেষ ৩২ দলের নকআউট পর্বের লাইনআপ। ইনজুরি টাইমের শেষ…

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

মেলবোর্ন, ২৯ জুন- বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার, বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের মূল্য এবং সরবরাহজনিত অস্থিরতা মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা নিশ্চিত করতে ১১০…

নির্বাচনের ফল নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আদর্শিক প্রভাব নিয়েই বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষণ

মেলবোর্ন, ২৯ জুন- বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম এর -এর ব্লগ বিভাগে প্রকাশিত এক বিশ্লেষণে দাবি করা…

ওয়ান নেশন ‘শত্রু নয়’, মন্তব্যে অস্ট্রেলিয়ার রাজনীতিতে নতুন বিতর্ক

মেলবোর্ন, ২৮ জুন- অস্ট্রেলিয়ার বিরোধী জোটের উপনেতা জেন হিউম বলেছেন, ওয়ান নেশন পার্টি এবং এর নেতা পলিন হ্যানসনকে তিনি রাজনৈতিক শত্রু হিসেবে দেখেন না। লিবারেল পার্টির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au