বিশ্ব

মিশরে সোমবার গাজা সম্মেলনে বসছেন ট্রাম্পসহ ২০ দেশের নেতা

  • 2:02 pm - October 12, 2025
  • পঠিত হয়েছে:৬৩ বার
ট্রাম্প ও সিসি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১২ অক্টোবর: গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর শান্তি ও পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন বিশ্বনেতারা। আগামী সোমবার (১৪ অক্টোবর) মিসরের পর্যটন নগরী শারম আল শেখে অনুষ্ঠিত হবে এই সম্মেলন, যেখানে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ২০ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান।

মিসর সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, গাজা যুদ্ধবিরতির বাস্তবায়ন, ত্রাণ সহায়তা, বন্দি বিনিময় ও যুদ্ধ-পরবর্তী প্রশাসনিক কাঠামো নিয়ে এই সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে। আয়োজক দেশ হিসেবে মিসর জানিয়েছে, “এটি হবে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ।”

হোয়াইট হাউস নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প রবিবার ইসরায়েল সফর শেষে সোমবার সম্মেলনে যোগ দেবেন। তাঁর পাশাপাশি উপস্থিত থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, আরব লীগ মহাসচিব ও কাতার, তুরস্ক, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি মুসলিম দেশের শীর্ষ নেতারা।

ফিলিস্তিনি ও ইসরায়েলি প্রতিনিধিরাও এতে যোগ দেবেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে, যদিও তাদের মধ্যে সরাসরি বৈঠক হবে কি না তা এখনো অনিশ্চিত।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সম্মেলনের উদ্বোধন করবেন। তাঁর দপ্তর জানিয়েছে, এই সম্মেলনের লক্ষ্য “গাজা উপত্যকায় মানবিক সহায়তা বৃদ্ধি, যুদ্ধবিরতি টেকসই করা এবং রাজনৈতিক সমাধানের রূপরেখা নির্ধারণ।”

বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের মধ্যস্থতায় গঠিত সাম্প্রতিক যুদ্ধবিরতির ধারাবাহিকতায় এই সম্মেলন মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার দিকনির্দেশক হতে পারে।

সুত্রঃ আল জাজিরা।

এই শাখার আরও খবর

ফ্রান্সে স্কাইডাইভিং স্কুলের বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

মেলবোর্ন, ২৯ জুন- ফ্রান্সের পূর্বাঞ্চলীয় টমব্লেইন শহরে একটি স্কাইডাইভিং স্কুলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন স্কাইডাইভিংয়ের শিক্ষার্থী এবং পাঁচজন…

মুম্বাইয়ে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার চক্রান্ত ফাঁস, ধরা পড়লেন মাস্টারমাইন্ড

মেলবোর্ন, ২৯ জুন- ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে ভয়াবহ এক নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। বিষাক্ত ক্যাপসুল বিতরণের সময় ফাইয়াজ প্রেমজি নামে…

অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ মিসর, নাটকীয় গ্রুপ পর্ব শেষে নিশ্চিত বিশ্বকাপের নকআউট সূচি

মেলবোর্ন, ২৯ জুন- ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে নাটকীয়ভাবে। ৭২টি ম্যাচ শেষে চূড়ান্ত হয়েছে শেষ ৩২ দলের নকআউট পর্বের লাইনআপ। ইনজুরি টাইমের শেষ…

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

মেলবোর্ন, ২৯ জুন- বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার, বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের মূল্য এবং সরবরাহজনিত অস্থিরতা মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা নিশ্চিত করতে ১১০…

নির্বাচনের ফল নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আদর্শিক প্রভাব নিয়েই বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষণ

মেলবোর্ন, ২৯ জুন- বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম এর -এর ব্লগ বিভাগে প্রকাশিত এক বিশ্লেষণে দাবি করা…

ওয়ান নেশন ‘শত্রু নয়’, মন্তব্যে অস্ট্রেলিয়ার রাজনীতিতে নতুন বিতর্ক

মেলবোর্ন, ২৮ জুন- অস্ট্রেলিয়ার বিরোধী জোটের উপনেতা জেন হিউম বলেছেন, ওয়ান নেশন পার্টি এবং এর নেতা পলিন হ্যানসনকে তিনি রাজনৈতিক শত্রু হিসেবে দেখেন না। লিবারেল পার্টির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au