সর্বশেষ

যুদ্ধবিরতির পর গাজা শহরে ফিরেছেন ৫ লক্ষাধিক মানুষ

  • 5:22 pm - October 12, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার
ছবি : এএফপি

মেলবোর্ন, ১২ অক্টোবর: গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর প্রায় ৫ লক্ষ মানুষ গাজা শহরে ফিরে এসেছেন বলে জানিয়েছে স্থানীয় সিভিল ডিফেন্স সংস্থা।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল শনিবার জানান, ইসরায়েলের হামলা শুক্রবার বন্ধ হওয়ার পরপরই ব্যাপক জনস্রোত দেখা গেছে। তিনি এএফপিকে বলেন, “গতকাল থেকে এখন পর্যন্ত পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন।”

যুদ্ধবিরতির কারণে ধ্বংসস্তূপে ঢাকা গাজা আবারও মানুষের পদচারণায় মুখর হতে শুরু করেছে। দুই বছরের দীর্ঘ সংঘাতের পর ফিলিস্তিনিরা এখন নিজেদের ক্ষয়ক্ষতির হিসাব নিচ্ছেন।

ইসরায়েলের লাগাতার বিমান ও স্থল হামলায় ইতিমধ্যে ৬৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, এবং গাজার অধিকাংশ এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। যুদ্ধবিরতির আগে প্রায় ৭ লক্ষ মানুষ গাজা শহর ও উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন।

গাজা পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রমকে কেন্দ্র করে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো তৎপর রয়েছে, তবে ধ্বংসস্তূপ সরানো এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

সূত্র : মিডল ইস্ট আই

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au