সর্বশেষ

এবারে নারীদের অন্তর্ভুক্ত করে দিল্লিতে তালেবান মন্ত্রীর নতুন সাংবাদিক সম্মেলন

  • 2:02 pm - October 13, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার
রোববার দিল্লির আফগান দূতাবাসে সঙ্গীদের নিয়ে প্রবেশ করছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী । ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ১৩ অক্টোবর- ভারতের রাজধানী দিল্লিতে রবিবার অনুষ্ঠিত হলো আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নতুন সংবাদ সম্মেলন।
গত শুক্রবারের বৈষম্যমূলক সাংবাদিক সম্মেলনে নারী সাংবাদিকদের বাদ দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার পর এবার অনুষ্ঠানে নারীদেরও অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

ভারতে এক সপ্তাহব্যাপী সফরে থাকা মুত্তাকি ১০ অক্টোবর দিল্লিতে একটি সংবাদ সম্মেলন করেছিলেন, যেখানে কোনো নারী সাংবাদিক উপস্থিত ছিলেন না।
শুধু পুরুষ সাংবাদিকদের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে। নারী অধিকারকর্মী, বিরোধী রাজনৈতিক নেতা ও বিভিন্ন সাংবাদিক সংগঠন একে “বৈষম্যমূলক ও লজ্জাজনক” বলে নিন্দা জানায়।

ভারতের এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান উইমেনস প্রেস কর্পস (IWPC) বিবৃতি দিয়ে বলে, কূটনৈতিক প্রটোকল বা ভিয়েনা কনভেনশন—কোনোটিই নারী সাংবাদিকদের বাদ দেওয়ার যুক্তি হতে পারে না।

রবিবারের সংবাদ সম্মেলনে বহু নারী সাংবাদিক উপস্থিত ছিলেন এবং তারা প্রশ্নও করেন মুত্তাকিকে।
প্রথম প্রতিবাদকারীদের মধ্যে অন্যতম দিল্লির সিনিয়র কূটনৈতিক প্রতিবেদক নয়নিমা বসুও উপস্থিত ছিলেন।

তিনি মুত্তাকিকে প্রশ্ন করেন, “ভারত আফগান দূতাবাস পুনরায় চালু করছে, কিন্তু ২০০৮ সালের মতো হামলার আশঙ্কা রয়ে গেছে না তো?”
জবাবে মুত্তাকি সংক্ষিপ্তভাবে বলেন, “আফগানিস্তান মেঁ আমন হ্যায়” (আফগানিস্তানে শান্তি আছে)।

কেন আগের অনুষ্ঠানে নারী সাংবাদিকদের ডাকা হয়নি, সে প্রশ্নের মুখোমুখি হন তিনি।
মুত্তাকি বলেন, “এটি ইচ্ছাকৃত ছিল না, বরং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এমনটি ঘটেছিল।”
তিনি যোগ করেন, “প্রেস কনফারেন্সটি হঠাৎ নির্ধারিত হয়েছিল। হাতে খুব কম সময় থাকায় কেবল হাতে থাকা নামগুলোর তালিকা থেকেই আমন্ত্রণ পাঠানো হয়েছিল। নারী বা পুরুষ—কাউকেই ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়নি।”
তিনি আরও বলেন, “কাউকের অধিকার অস্বীকার করা আমাদের উদ্দেশ্য নয়।”

শুক্রবারের ঘটনার পর ভারত সরকার জানায়, ওই সংবাদ সম্মেলনের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “অনুষ্ঠানটি আফগান দূতাবাসের ভেতরে অনুষ্ঠিত হয়েছিল, যা কূটনৈতিকভাবে আফগানিস্তানের ভূখণ্ড হিসেবে গণ্য।”
তবে সমালোচকরা বলছেন, ভারত এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি—তাহলে কীভাবে সেটি ‘সার্বভৌম’ ভূখণ্ড হিসেবে গণ্য করা যায়?

ভারতের বিরোধী নেতারা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্স-এ লিখেছেন, “নারী সাংবাদিকদের বাদ দেওয়া মোদী সরকারের নারী অধিকার বিষয়ে দুর্বল অবস্থান প্রকাশ করেছে।”

প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, “যদি নারী অধিকার কেবল নির্বাচনী স্লোগান না হয়, তবে কীভাবে এমন অপমান হতে দেওয়া হলো?”
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র মন্তব্য করেছেন, “এটি ভারতের নারীদের প্রতি চরম অবমাননা।”
কংগ্রেসের জয়রাম রমেশ বলেন, “তালেবান নারী সাংবাদিকদের নিষিদ্ধ করল—আর ভারত সরকার নীরব রইল! আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের আগেই এটা লজ্জাজনক।”

২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকে তালেবান সরকার নারীদের ওপর একের পর এক কঠোর বিধিনিষেধ জারি করেছে।
ষষ্ঠ শ্রেণির পর নারীদের শিক্ষায় নিষেধাজ্ঞা, অধিকাংশ চাকরিতে নিষেধাজ্ঞা, এমনকি পার্ক, জিম ও বিউটি স্যালনেও প্রবেশ নিষিদ্ধ।
জাতিসংঘ গত জুলাইয়ে সতর্ক করে বলেছিল, আফগানিস্তানে নারীদের ওপর “পদ্ধতিগত ও গভীর দমননীতি” চলছে।

রবিবারের সম্মেলনে মুত্তাকি জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠকে আফগানিস্তানে স্থগিত উন্নয়ন প্রকল্পগুলো পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, শিগগিরই আফগান কূটনীতিকরা দিল্লিতে ফিরবেন এবং অমৃতসর-আফগানিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে।
এছাড়া ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধির প্রস্তাবও দেন তিনি।

নারী শিক্ষার প্রসঙ্গে মুত্তাকি দাবি করেন, “অনেক অঞ্চলে মেয়েরা ইতিমধ্যেই পড়াশোনা করছে, কেবল কিছু এলাকায় সীমাবদ্ধতা রয়েছে।”
তিনি আরও বলেন, “গত চার বছরে কোনো সাংবাদিক নিহত হননি।”

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, “আমাদের জনগণের সঙ্গে কোনো শত্রুতা নেই, তবে কিছু উপাদান সমস্যা তৈরি করে।”
সীমান্ত সংঘাত প্রসঙ্গে তার দাবি, “পাক-আফগান সীমান্তের দুর্গম ২,৫০০ কিমি এলাকা ইতিহাসেও কেউ পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি।”

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

ফ্রান্সে স্কাইডাইভিং স্কুলের বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

মেলবোর্ন, ২৯ জুন- ফ্রান্সের পূর্বাঞ্চলীয় টমব্লেইন শহরে একটি স্কাইডাইভিং স্কুলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন স্কাইডাইভিংয়ের শিক্ষার্থী এবং পাঁচজন…

মুম্বাইয়ে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার চক্রান্ত ফাঁস, ধরা পড়লেন মাস্টারমাইন্ড

মেলবোর্ন, ২৯ জুন- ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে ভয়াবহ এক নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। বিষাক্ত ক্যাপসুল বিতরণের সময় ফাইয়াজ প্রেমজি নামে…

অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ মিসর, নাটকীয় গ্রুপ পর্ব শেষে নিশ্চিত বিশ্বকাপের নকআউট সূচি

মেলবোর্ন, ২৯ জুন- ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে নাটকীয়ভাবে। ৭২টি ম্যাচ শেষে চূড়ান্ত হয়েছে শেষ ৩২ দলের নকআউট পর্বের লাইনআপ। ইনজুরি টাইমের শেষ…

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

মেলবোর্ন, ২৯ জুন- বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার, বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের মূল্য এবং সরবরাহজনিত অস্থিরতা মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা নিশ্চিত করতে ১১০…

নির্বাচনের ফল নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আদর্শিক প্রভাব নিয়েই বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষণ

মেলবোর্ন, ২৯ জুন- বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম এর -এর ব্লগ বিভাগে প্রকাশিত এক বিশ্লেষণে দাবি করা…

ওয়ান নেশন ‘শত্রু নয়’, মন্তব্যে অস্ট্রেলিয়ার রাজনীতিতে নতুন বিতর্ক

মেলবোর্ন, ২৮ জুন- অস্ট্রেলিয়ার বিরোধী জোটের উপনেতা জেন হিউম বলেছেন, ওয়ান নেশন পার্টি এবং এর নেতা পলিন হ্যানসনকে তিনি রাজনৈতিক শত্রু হিসেবে দেখেন না। লিবারেল পার্টির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au