লিড নিউজ

সব জীবিত জিম্মিকে মুক্তি দিলো হামাস, রেড ক্রসের কাছে হস্তান্তর

  • 8:07 pm - October 13, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
১৩ জন জীবিত জিম্মিকেও রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ অক্টোবর- নফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের হাতে থাকা শেষ ১৩ জন জীবিত জিম্মিকেও রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। এর মাধ্যমে সংগঠনের বন্দীদশায় আর কোনো জীবিত জিম্মি অবশিষ্ট নেই বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

এর আগে সোমবার (১৩ অক্টোবর) সকালে হামাস ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার অংশ হিসেবে প্রথমে ৭ জনকে রেড ক্রসের হাতে তুলে দেয়। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কিংবা রেড ক্রস কোনো পক্ষ থেকেই এখনো আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়নি। একইভাবে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়েও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গাজায় প্রকাশ্যে দেখা যাচ্ছে হামাস সদস্যদের। ছবিঃ রয়টার্স

এদিন ইসরায়েল সফরে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। তিনি ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেবেন এবং পরে গাজায় যুদ্ধবিরতি নিয়ে বৈশ্বিক নেতাদের সম্মেলনে যোগ দিতে মিশরের শার্ম আল-শেখে যাওয়ার কথা রয়েছে।

টাইমস অব ইসরায়েল জানায়, বেন গুরিয়ন বিমানবন্দরে লাল গালিচায় নামার সময় ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেন, “এটা একটা দারুণ দিন। হয়তো তোমাদের সেরা দিন।” জবাবে নেতানিয়াহু বলেন, “এটা ইতিহাস।”

ইসরায়েলি প্রশাসন জানিয়েছে, বন্দিদের মুক্তিকে তারা মানবিক উদ্যোগ হিসেবে স্বাগত জানাচ্ছে, তবে পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও বন্দিদের নিরাপদ মুক্তি ও মানবিক পরিস্থিতির উন্নয়নকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। বিশেষজ্ঞদের মতে, এই বন্দিবিনিময় গাজার মানবিক সংকট প্রশমনে সহায়ক হবে এবং বিশ্বনেতারা আশা করছেন, এটি দীর্ঘমেয়াদি শান্তির পথে ইতিবাচক ইঙ্গিত দিতে পারে।

সুত্রঃ টাইমস অব ইসরায়েল

এই শাখার আরও খবর

ফ্রান্সে স্কাইডাইভিং স্কুলের বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

মেলবোর্ন, ২৯ জুন- ফ্রান্সের পূর্বাঞ্চলীয় টমব্লেইন শহরে একটি স্কাইডাইভিং স্কুলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন স্কাইডাইভিংয়ের শিক্ষার্থী এবং পাঁচজন…

মুম্বাইয়ে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার চক্রান্ত ফাঁস, ধরা পড়লেন মাস্টারমাইন্ড

মেলবোর্ন, ২৯ জুন- ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে ভয়াবহ এক নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। বিষাক্ত ক্যাপসুল বিতরণের সময় ফাইয়াজ প্রেমজি নামে…

অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ মিসর, নাটকীয় গ্রুপ পর্ব শেষে নিশ্চিত বিশ্বকাপের নকআউট সূচি

মেলবোর্ন, ২৯ জুন- ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে নাটকীয়ভাবে। ৭২টি ম্যাচ শেষে চূড়ান্ত হয়েছে শেষ ৩২ দলের নকআউট পর্বের লাইনআপ। ইনজুরি টাইমের শেষ…

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

মেলবোর্ন, ২৯ জুন- বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার, বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের মূল্য এবং সরবরাহজনিত অস্থিরতা মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা নিশ্চিত করতে ১১০…

নির্বাচনের ফল নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আদর্শিক প্রভাব নিয়েই বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষণ

মেলবোর্ন, ২৯ জুন- বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম এর -এর ব্লগ বিভাগে প্রকাশিত এক বিশ্লেষণে দাবি করা…

ওয়ান নেশন ‘শত্রু নয়’, মন্তব্যে অস্ট্রেলিয়ার রাজনীতিতে নতুন বিতর্ক

মেলবোর্ন, ২৮ জুন- অস্ট্রেলিয়ার বিরোধী জোটের উপনেতা জেন হিউম বলেছেন, ওয়ান নেশন পার্টি এবং এর নেতা পলিন হ্যানসনকে তিনি রাজনৈতিক শত্রু হিসেবে দেখেন না। লিবারেল পার্টির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au