বিশ্ব

গাজা যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প

  • 8:26 pm - October 13, 2025
  • পঠিত হয়েছে:২১০ বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১৩ অক্টোবর- ফিলিস্তিনের সংগঠন হামাস সোমবার তাদের হাতে থাকা সবশেষ ২০ জন জীবিত জিম্মিকে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে, যা দুই বছরের ভয়াবহ গাজা যুদ্ধের অবসানের পথে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি এই যুদ্ধবিরতি চুক্তি মধ্যস্থতা করেন, একে “একটি দারুণ দিন” বলে মন্তব্য করেছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সোমবার সকালে প্রথম ধাপে সাতজন জিম্মিকে পাওয়ার পর বাকি ১৩ জনকেও গ্রহণ করা হয়েছে। টেল আভিভের হোস্টেজ স্কয়ারে অপেক্ষমান হাজারো মানুষ এ খবরে উল্লাস, আলিঙ্গন ও কান্নায় ভেঙে পড়েন।

ট্রাম্প ইসরায়েলে পৌঁছে সংসদে (কনেসেট) ভাষণ দেন এবং পরে গাজায় টেকসই শান্তির পরিবেশ তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দিতে মিশরের শার্ম আল-শেখে যাওয়ার কথা জানান। “এটা নতুন শুরু,” বলেন ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নে তিনি নিশ্চিত করে বলেন, “হ্যাঁ, গাজার যুদ্ধ শেষ।”

অন্যদিকে, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসগুলোও গাজার পথে রওনা হয়েছে, ইসরায়েলি টেলিভিশনের ফুটেজে দেখা গেছে।

নিমরোদ কোহেনের মা ভিকি কোহেন বলেন, “আমি ভীষণ উত্তেজিত ও খুশি। আমার অনুভূতি বোঝানো কঠিন। সারারাত ঘুমাতে পারিনি,” বলেন তিনি, যখন রেইম নামের ইসরায়েলি সামরিক ঘাঁটির পথে ছিলেন, যেখানে জিম্মিদের আনা হচ্ছিল।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

কুইবেকের বিদ্যালয়ে হিজাব-পাগড়িসহ ধর্মীয় প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞার পরিকল্পনা

কানাডার কুইবেক প্রদেশের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের হিজাব, পাগড়ি ও ইহুদিদের ঐতিহ্যবাহী টুপি কিপ্পা পরার ওপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে নতুন সরকার। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে বিদ্যালয়ে…

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার…

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষক ভবানন্দ পালকে গ্রেপ্তার, মেলেনি জামিন

ওটিএন বাংলা রিপোর্ট : ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষক ভবানন্দ পালকে চেকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের মন্দিরপাড়া…

বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি

বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর এক গভীর শোক, বেদনা ও কলঙ্কের দিন। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপদ আশ্রয়ে বন্দি অবস্থায় নির্মমভাবে হত্যা করা…

জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা, নির্বাচনের আগে বিকল্প পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রকাশিত সর্বশেষ জনমত জরিপে গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে রিপাবলিকানদের তুলনায় এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। এমনকি ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত…

গাজীপুরে শ্রমিক আন্দোলনে তিন মামলা, আসামি প্রায় ৪ হাজার, গ্রেপ্তার ৩০

গাজীপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছে। এসব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au