বিশ্ব

প্যালেস্টাইনিদের অস্থায়ী ভিসা অবিলম্বে বন্ধ করা হোক: পলিন হ্যানসনের দাবি

  • 6:05 pm - October 14, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার
ওয়ান নেশন নেতা পলিন হ্যানসন। Photo: ফেসবুক থেকে নেওয়া

মেলবোর্ন, ১৪ অক্টোবর: অস্ট্রেলিয়ার রাজনীতিক ওয়ান নেশন (One Nation) নামক দক্ষিণপন্থী রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ও নেতা পলিন লি হ্যানসন আজ প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে প্যালেস্টাইনিদের জন্য নতুন করে ৭৮৬ ভিসা প্রদান বন্ধ করার এবং বর্তমানে অস্থায়ীভাবে অবস্থানরতদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন।

অস্ট্রেলিয়ান সিনেটর ও ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে পাঠানো চিঠিতে প্যালেস্টাইনিদের জন্য নতুন ৭৮৬ ভিসা বন্ধ ও অস্থায়ীভাবে অবস্থানরতদের নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান। Photo: ফেসবুক থেকে নেওয়া

হ্যানসন বলেন,

“গাজায় যুদ্ধ শেষ হয়েছে, পুনর্গঠন শুরু হয়েছে। এখন সময় এসেছে যাঁরা অস্থায়ী সুরক্ষার আওতায় এখানে ছিলেন, তাঁদের নিজ দেশে ফেরার। একই পরিস্থিতিতে যদি অস্ট্রেলিয়ানরা অন্য দেশে থাকতেন, তাঁদেরও ফেরার প্রত্যাশা করা হতো।”

তিনি আরও উল্লেখ করেন, “অস্ট্রেলিয়ায় বর্তমানে এক মারাত্মক বাসস্থান সংকট চলছে। প্রয়োজনীয় পেশার কর্মীরা ভাড়া বাসা পাচ্ছেন না, অনেক পরিবার গাড়িতে রাত কাটাচ্ছেন, তরুণ অস্ট্রেলিয়ানরা ভবিষ্যতের আশাও হারাচ্ছেন। এই অবস্থায় প্রতিটি অতিরিক্ত চাপ যত ছোটই হোক বিদ্যমান ব্যবস্থাকে আরও বিপর্যস্ত করছে।”

হ্যানসন বলেন, “অস্থায়ী ভিসা মানে অস্থায়ী থাকা স্থায়ী নয়। অস্ট্রেলিয়ানরা মানবিকতা ও সহানুভূতি দেখিয়েছেন, কিন্তু এখন সময় এসেছে আলবানিজ সরকারের নিজেদের নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার।”

তিনি আরও যোগ করেন, “সহানুভূতির শুরু নিজের ঘর থেকেই হয়। অস্ট্রেলিয়ানদের স্বার্থই সবার আগে আসা উচিত।”

এই শাখার আরও খবর

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…

রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনছে অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় তথাকথিত ‘রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে দেশটির সরকার। চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এ ধরনের আইন প্রণয়নের পক্ষে অবস্থান…

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au