বাংলাদেশ

সিইসি’র সঙ্গে অস্ট্রেলীয় মন্ত্রীর আলোচনা: নির্বাচন প্রস্তুতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার প্রসঙ্গ

  • 7:28 am - October 16, 2025
  • পঠিত হয়েছে:২৫ বার
রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই বৈঠক প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। অস্ট্রেলিয়ার চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ঢাকায় নিযুক্ত হাইকমিশনার সুসান রাইল।

মেলবোর্ন, ১৬ অক্টোবর- বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন প্রস্তুতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ভুয়া তথ্যের অপব্যবহারজনিত চ্যালেঞ্জ নিয়ে বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ড. অ্যান আলি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই বৈঠক প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। অস্ট্রেলিয়ার চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ঢাকায় নিযুক্ত হাইকমিশনার সুসান রাইল। বৈঠকে নির্বাচন কমিশন (ইসি) সচিব আকতার আহমেদও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সচিব আকতার আহমেদ। তিনি বলেন, “অস্ট্রেলীয় প্রতিনিধি দল বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি ও অভিজ্ঞতা সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।”

তিনি আরও জানান, আলোচনার বড় অংশজুড়ে ছিল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, ভুয়া তথ্য প্রচার এবং বিভ্রান্তিমূলক কনটেন্ট নিয়ে উদ্বেগ। “আমরা এআই হস্তক্ষেপ, তথ্য বিকৃতি ও অপব্যবহার নিয়ে আলোচনা করেছি। অস্ট্রেলীয় মন্ত্রী জানান, তার দেশেও একই ধরনের সমস্যা দেখা দেয়,” বলেন সচিব।

তিনি আরও জানান, অস্ট্রেলিয়া সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছে। “তারা বলেছেন, যদি কোনো সহযোগিতার সুযোগ থাকে, আমরা জানাতে পারি,” বলেন আকতার আহমেদ।

দুই পক্ষই নির্বাচনী প্রক্রিয়ায় নিরাপদ ও স্বচ্ছ প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা বিনিময় অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

ইসি সচিব আরও জানান, অস্ট্রেলিয়া বর্তমানে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)–সহায়িত ‘ব্যালট’ নামের একটি প্রকল্পে যুক্ত আছে, যা নির্বাচনী ব্যবস্থাপনা ও তথ্যের সঠিকতা রক্ষায় কাজ করছে। “তারা জানিয়েছেন, প্রয়োজনে ভবিষ্যতে আরও সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন,” বলেন তিনি।

সুত্রঃ টিবিএস

এই শাখার আরও খবর

ইসলামাবাদ সফর বাতিল উইটকফ-কুশনারের, শেষ মুহূর্তে সিদ্ধান্ত ট্রাম্পের

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ নির্ধারিত কূটনৈতিক সফর শেষ মুহূর্তে বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড…

টিকা সংকট: গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়ায় কর্মকর্তাকে প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী

মেলবোর্ন, ২৬ এপ্রিল- টিকা সংকট নিয়ে গণমাধ্যমে কথা বলাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে একাধিক স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দিয়েছেন সরদার সাখাওয়াত হোসেন বকুল। তার…

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড

মেলবোর্ন, ২৬ এপ্রিল- এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে ঢাকা শিক্ষা বোর্ড।…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

তনু হত্যা: রিমান্ড শেষে সেনা কর্মকর্তা হাফিজুর কারাগারে

মেলবোর্ন, ২৬ এপ্রিল- কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন আসামি, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে…

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী, গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়াল

মেলবোর্ন, ২৬ এপ্রিল- ইরানে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় তার সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে গ্যাসোলিনের গড় মূল্য গ্যালনপ্রতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au