বাংলাদেশ

বাংলাদেশ সেনাবাহিনীর সিএএস প্যারেডে নতুন সৈনিকদের অভিষেক

  • 4:25 am - October 18, 2025
  • পঠিত হয়েছে:২৬ বার
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর লোগো। ছবিঃ বাসস

মেলবোর্ন, ১৮ অক্টোবর- বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স ও ইএমই কোরের ২০২৫ ব্যাচের সেনা নিয়োগ উপলক্ষে সিএএস (CAS) প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাজেন্দ্রপুর সেনানিবাসের অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুল (ওসি অ্যান্ড এস)–এ এ প্যারেড অনুষ্ঠিত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

লজিস্টিকস এরিয়ার জিওসি মেজর জেনারেল মো. মোস্তাগাউসুর রহমান খান প্রধান অতিথি হিসেবে প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।

এছাড়া একই দিনে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে (ইএমইসি অ্যান্ড এস) ইএমই কোরের ২০২৫ ব্যাচের সিএএস প্যারেড অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সালাম গ্রহণ করেন।

অসাধারণ সৌন্দর্য ও শৃঙ্খলাপূর্ণ এ প্যারেডের মধ্য দিয়ে অর্ডন্যান্স ও ইএমই কোরের সৈনিকরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সদস্য হিসেবে যোগ দেন।

প্রধান অতিথিরা তাঁদের বক্তব্যে সেনাবাহিনীর গৌরবময় ঐতিহ্য এবং অর্ডন্যান্স ও ইএমই কোরের অবদান তুলে ধরেন। তাঁরা নবনিযুক্ত সৈনিকদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে ২১শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।

তাঁরা আরও বলেন, দেশসেবায় নিজেকে নিবেদিত করার মধ্য দিয়েই একজন সৈনিকের জীবনের প্রকৃত সফলতা আসে।

অনুষ্ঠানে উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, বিভিন্ন পদমর্যাদার সৈনিক, আমন্ত্রিত অতিথি, নবনিযুক্ত সৈনিকদের পরিবারের সদস্য ও সংবাদমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সুত্রঃ বাসস

এই শাখার আরও খবর

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ: আদালত

মেলবোর্ন, ১ মে- মার্কিন অভিবাসন নীতিকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আবারও বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। ৩৯টি দেশের নাগরিকদের জন্য নাগরিকত্ব, গ্রিনকার্ড ও…

পশ্চিমবঙ্গে ভোটগণনায় নজিরবিহীন নিরাপত্তা,ফলাফল ৪ মে

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন পুরো রাজ্যের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ভোটগণনার দিকে। আগামী ৪ মে ফলাফল ঘোষণাকে কেন্দ্র…

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘কঠোর জবাব’ দেবে ইরান

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে আঘাত এলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্থাপনাগুলোতে পাল্টা…

কারাবাস থেকে আবারও গৃহবন্দী অং সান সু চি

মেলবোর্ন, ১ মে- মিয়ানমারের সাবেক রাষ্ট্রনেত্রী অং সান সু চি-কে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দীর্ঘদিনের কারাবাসের পর এই…

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ঐতিহাসিক দিন আজ

মেলবোর্ন, ১ মে- আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন হিসেবে দিনটি পালিত হচ্ছে বাংলাদেশসহ সারা বিশ্বে। ১৮৮৬ সালের…

শিশুহত্যার ঘটনায় উত্তাল অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশের সঙ্গে সংঘর্ষ

মেলবোর্ন, ১ মে- অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস শহরে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে তীব্র সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au