লিড নিউজ

বাংলাদেশে অস্থিরতা: জামায়াত-নিয়ন্ত্রিত ইউনূস সরকারের সঙ্গে সংঘাতে সেনাবাহিনী, উত্তেজনা চরমে

  • 4:38 am - October 18, 2025
  • পঠিত হয়েছে:৫৫ বার
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ অক্টোবর- বাংলাদেশে মুহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে সেনাবাহিনীর এক বড় ধরনের মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চললেও পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কর্তৃক ২৪ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর।

আইসিটি এই কর্মকর্তাদের বিরুদ্ধে জোরপূর্বক গুম, নির্যাতন ও গোপন আটক রাখার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এতে সেনাবাহিনীর ভেতরে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার কর্মকর্তাদের চাপের মুখে ভারতের ও সৌদি আরবের নির্ধারিত সফর বাতিল করতে বাধ্য হয়েছেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: আইএসপিআরের সৌজন্যে

পর্যবেক্ষকরা বলছেন, পুরো সংকটের মূলে রয়েছে জামায়াতে ইসলামী। তারা নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের ওপর চাপ দিচ্ছে যেন আইসিটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়। অথচ এই ট্রাইব্যুনালটি প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা, যিনি গত আগস্টে এক গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। শুরুতে এই ট্রাইব্যুনালের কাজ ছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মানবতাবিরোধী অপরাধের বিচার করা। কিন্তু এখন এটি শেখ হাসিনার আমলে সংঘটিত গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের মতো অভিযোগের বিচার করছে।

সবচেয়ে বড় ব্যাপার হলো, বর্তমানে আইসিটির প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম অতীতে জামায়াত নেতাদের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করতেন। এখন তিনি সেই জামায়াতের প্রতিশোধমূলক কাজ সম্পন্ন করছেন যাদের কিছু নেতা যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড পেয়েছিলেন। একইসঙ্গে, আইসিটি এখন শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত সেনা ও সরকারি কর্মকর্তাদেরও টার্গেট করছে।

এই প্রেক্ষাপটে সেনাবাহিনী মূলত বলির পাঁঠা হয়ে উঠেছে। গ্রেপ্তারি পরোয়ানাগুলো বাহিনীর অভ্যন্তরে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।

বাংলাদেশ-পর্যবেক্ষকদের মতে, বর্তমানে দেশের সবচেয়ে স্থিতিশীল ও সংযত প্রতিষ্ঠান হলো সেনাবাহিনী। তারা অসংযত পরিস্থিতিতেও সংবিধান মেনে চলেছে এবং সহিংসতা দমনে আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিয়েছে। শেখ হাসিনার পতনের পর দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে সেনাবাহিনীর পক্ষে ক্ষমতা দখল করা কঠিন ছিল না। তবুও তারা সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নির্বাচন পর্যন্ত পরিস্থিতি ।

কিন্তু সেনাবাহিনী ধারণা করেনি যে ছাত্রদের সমর্থনে উঠে আসা মুহাম্মদ ইউনূস পরবর্তীতে জামায়াতের ক্রীড়নক হয়ে পড়বেন। জামায়াত চায়, যে কোনো মূল্যে বর্তমান সেনাবাহিনীকে সরিয়ে দিয়ে তথাকথিত “ইসলামিক রেভল্যুশন আর্মি (IRA)” প্রতিষ্ঠা করা হোক। সেনাবাহিনী এই প্রচেষ্টার বিরোধিতা করছে, কারণ তারা জানে আইআরএ সংবিধান মেনে চলবে না; বরং বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠার পথ খুলে দেবে।

ইউনূস ও জামায়াত এখন সেনাবাহিনীকে ভেঙে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তারা জানে, আইসিটির এমন গ্রেপ্তারি পরোয়ানা সেনা কর্মকর্তাদের মধ্যে বিদ্রোহ উসকে দিতে পারে। একবার সেনাবাহিনীর ভেতরে বিভাজন তৈরি হলে, তারা আইআরএ নামক দলটিকে প্রতিষ্ঠার অজুহাত পাবে।

পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সেনাবাহিনীর কিছু কর্মকর্তার পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-ঘনিষ্ঠ হয়ে পড়া। এতে জামায়াতের প্রভাব সরাসরি সেনাবাহিনীর ভেতরেও ঢুকে পড়েছে।

একজন ভারতীয় কর্মকর্তা মন্তব্য করেছেন, “বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠার পর থেকে এত বড় সংকটের মুখে আর কখনো পড়েনি।” সেনাপ্রধান বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরেও কোনো রাজনৈতিক সমর্থন পাচ্ছেন না। পাশাপাশি, বাহিনীর অভ্যন্তরে চরমপন্থী মতাদর্শের বিস্তারের আশঙ্কাও বাড়ছে। এটি যদি নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ে, তবে সেনাবাহিনীর অভ্যন্তরে বিদ্রোহ অবশ্যম্ভাবী হয়ে উঠবে।

সূত্র: IANS

এই শাখার আরও খবর

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au