আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং
ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…
মেলবোর্ন, ১৮ অক্টোবর- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে এবং তিন দফা দাবিতে আগামী রবিবার (১৯ অক্টোবর) জেলা পর্যায়ে তিন ঘণ্টার মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ‘জুলাইযোদ্ধারা’।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সংসদ ভবন এলাকায় বিক্ষোভ শেষে সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন ‘আমরা জুলাইযোদ্ধা সংসদের’ মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ। এ সময় তিনি জুলাই সনদকে বিতর্কিত উল্লেখ করে এর বাতিলের দাবি জানান।
মাসুদ রানা বলেন, ‘‘আমাদের ওপর যে অতর্কিত হামলা হয়েছে, তার প্রতিবাদে এবং আমাদের তিন দফা দাবি বর্তমান সরকারের মেয়াদেই বাস্তবায়নের দাবিতে রবিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত দেশের সব জেলা শহরে মহাসড়ক অবরোধ করা হবে। এই কর্মসূচিতে জুলাই আন্দোলনের আহতদের পাশাপাশি সাধারণ জনগণের অংশগ্রহণ কামনা করছি।’’
তিনি আরও বলেন, ‘‘জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ এবং আহত বা পঙ্গুত্ববরণকারীদের ‘বীর’ স্বীকৃতি দিয়ে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং আমাদের জন্য দায়মুক্তি দিয়ে সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, যাতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত হয়রানি করা না হয়।’’
এর আগে শুক্রবার দুপুরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সময় আন্দোলনকারীরা মঞ্চের সামনে বিক্ষোভে বসেন। পরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ২০ জন আহত হন। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au