সর্বশেষ

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা অন্ধকারে

  • 4:28 pm - October 21, 2025
  • পঠিত হয়েছে:৩৮ বার
চেরোনোবিল বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত স্লাভুতিচ শহরও এই হামলার প্রভাবে অন্ধকারে ডুবে গেছে। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২১ অক্টোবর- রাশিয়ার সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ প্রদেশের বড় অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। সোমবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

চেরনিহিভ প্রদেশে বিদ্যুৎ সরবরাহ করে চেরোনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্র। এই কেন্দ্র পরিচালনা করে চেরনিহিভোব্লেনেরর্গো নামের একটি জ্বালানি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হামলার মূল লক্ষ্য ছিল বিদ্যুৎকেন্দ্রটি, এবং এতে বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত তথ্য তারা জানায়নি।

চেরোনোবিল বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত স্লাভুতিচ শহরও এই হামলার প্রভাবে অন্ধকারে ডুবে গেছে। শহরের মেয়র ইউরি ফোমিচেভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, হামলার পর থেকেই সেখানে বিদ্যুৎ নেই।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোতে রিজার্ভ বিদ্যুতের মাধ্যমে পানির প্রবাহ বজায় রাখা হয়েছে। জরুরি পরিষেবা বিভাগ দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ শুরু করেছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো শীতের আগে হামলার মুখে পড়ে আসছে। এবারও সেই ধারা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। শীতের আগমুহূর্তে দেশটির তেল, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে হামলা বেড়েছে।

রুশ হামলার কারণে ইউক্রেন বর্তমানে নিজস্ব গ্যাসক্ষেত্রগুলো থেকেও গ্যাস উত্তোলনে বাধাগ্রস্ত। সোমবার প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, শীতের দুর্ভোগ কমাতে ইউক্রেন ইউরোপ, যুক্তরাষ্ট্র ও আজারবাইজান থেকে ২০০ কোটি ডলারের তরল গ্যাস আমদানি করছে।

এ প্রসঙ্গে জানতে চেয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে কেউই মন্তব্য করতে রাজি হননি।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

বিশ্বজুড়ে বাড়ছে চীনা ভাষার কদর, ধনী ও প্রভাবশালী পরিবারের সন্তানদের ঝোঁক মান্দারিনে

মেলবোর্ন, ২৮ জুন- বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও প্রযুক্তিতে চীনের ক্রমবর্ধমান প্রভাবের সঙ্গে তাল মিলিয়ে ধনী ও প্রভাবশালী পরিবারের সন্তানদের মধ্যে মান্দারিন ভাষা শেখার আগ্রহ বাড়ছে।…

আইএস-সংশ্লিষ্ট নারীকে দেশে ফেরার অনুমতি, অস্ট্রেলিয়ায় আইনি ও রাজনৈতিক বিতর্ক

মেলবোর্ন, ২৮ জুন- ইসলামিক স্টেট (আইএস)–সংশ্লিষ্ট অস্ট্রেলীয় নাগরিক হোদান অ্যাবিকে দেশে ফেরার অনুমতি দেওয়াকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ায় নতুন করে আইনি ও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।…

চীনের ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কিনতে পারে বাংলাদেশ

মেলবোর্ন, ২৮ জুন- বাংলাদেশ চীনের তৈরি ২৪টি জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত…

আবারও কাঁপল ভেনেজুয়েলা, মৃত ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

মেলবোর্ন, ২৮ জুন- দুটি শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ ধ্বংসযজ্ঞের রেশ কাটতে না কাটতেই আবারও কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। বুধবার সন্ধ্যায় ৭ দশমিক ২ ও…

ঐচ্ছিক অনুদানের তালিকার দুই জায়গায় জামায়াত এমপির মেয়ের নাম

মেলবোর্ন, ২৮ জুন- নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনের জামায়াতের সংসদ সদস্য আতাউর রহমানের ঐচ্ছিক অনুদান তহবিলের একটি তালিকায় তার মেয়ের নাম দুইবার থাকার অভিযোগকে…

যাত্রাবিরতিতে রেস্তোরাঁয় ভুলে দুই বছরের শিশু রেখে যান পাকিস্তানি পরিবার

মেলবোর্ন, ২৮ জুন- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যাত্রাবিরতির সময় অসাবধানতাবশত দুই বছর বয়সী এক শিশুকে রেস্তোরাঁয় রেখেই কক্সবাজারের উদ্দেশে রওনা দেয় পাকিস্তান থেকে আসা একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au