সর্বশেষ

রশিদ খানকে পিছনে ফেললেন রিশাদ হোসেন

  • 5:36 am - October 24, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ অক্টোবর-ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দীর্ঘ ১৭ মাস পর ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের ১৭৯ রানের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে ৩ উইকেট শিকার করেছেন রিশাদ। আর এতেই ওয়ানডেতে দুটি নতুন রেকর্ড গড়েছে এই লেগ স্পিনার।

মিরপুরের স্পিন স্বর্গে তিন ম্যাচেই বল হাতে দাপট দেখিয়েছেন রিশাদ। দুর্দান্ত বোলিংয়ে এই সিরিজে ১২ উইকেট তুলে নিয়েছেন তিনি। আর তাতেই পেছনে ফেলেন আফগান অলরাউন্ডার রিশাদ খান ও দেশের সাবেক ক্রিকেটার আরাফাত সানিকে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোট ১২ উইকেট নিয়ে স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এতদিন এই রেকর্ডটি ছিল রশিদ খানের দখলে, যিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচে ১১ উইকেট শিকার করেছিলেন। রিয়াদ ১২ উইকেট নিয়ে তাকে টপকে গেলেন।

এ ছাড়াও দেশের হয়েও নতুন রেকর্ড স্থাপন করলেন। বাংলাদেশের হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্পিনারদের মধ্যে আরাফাত সানির নেওয়া সর্বোচ্চ উইকেটের রেকর্ডও ভেঙে দিয়েছেন রিশাদ। আরাফাত সানি ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন, এবার রিশাদ তাকে ছাড়িয়ে গেলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রিশাদ একাই ৬ উইকেট শিকার করে দলকে বিশাল জয় এনে দিয়েছিলেন। পরের ম্যাচে ৩টি উইকেট আর সিরিজ নির্ধারণী ম্যাচে শিকার করেছেন ৩ উইকেট। তার এই ১২ উইকেটের পারফরম্যান্সই বাংলাদেশের সিরিজ জয়ের মূল ভিত্তি তৈরি করে দেয়।

এই শাখার আরও খবর

মৃত ব্যক্তির কবর খুঁড়তে হলো স্ত্রী-মেয়েকে, জামায়াতের ‘ইনসাফ’ নিয়ে প্রশ্ন তাসনিম জারার

পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন নিয়ে বিতর্কের ঘটনায় জামায়াতে ইসলামীর ‘ইনসাফ’ ও মানবিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব…

মাদ্রাসার হুজুরদের হুমকিতে মেয়েকে নিয়ে আত্মগোপনে সেই বডি বিল্ডার রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীর একটি মাদরাসায় কন্যাশিশুকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষককে মারধর ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বডি বিল্ডার শাহজালাল রুমি…

ছাত্র আন্দোলনের কাছে নির্বাচনে হারলেন সার্বিয়ার নেতা ভুচিচ

সার্বিয়ার দীর্ঘদিনের নেতা আলেকসান্দার ভুচিচ নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলন সমর্থিত প্রার্থীদের বড় জয়ের ইঙ্গিত পাওয়া গেছে। ফলাফল…

নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মারিয়া মাচাদো

১০ মাসেরও বেশি সময় নির্বাসনে থাকার পর নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধী দলের শীর্ষ নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। বারবার দেশে ফেরার…

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি জাপানি ইয়েন, অর্থাৎ প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। প্রস্তাবিত এ বিনিয়োগে গাড়ি উৎপাদন,…

গাজীপুরে এবার ১৩ বছরের ছাত্রীকে অপহরণ করলেন মাদ্রাসার শিক্ষক, উদ্ধার অভিযান চলছে

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরে এবার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকসহ পাঁচজনকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au