সর্বশেষ

ওয়ানডেতে ভারতকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার

  • 6:04 am - October 24, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার
ভারতকে ২ উইকেটে হারিয়েছে অজিরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ অক্টোবর-হার দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল ভারত। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না শুভমান গিলের দলের সামনে। এমন ম্যাচেও সুবিধা করতে পারেনি সফরকারীরা। অজিদের কাছে ২ উইকেটে হেরে এক ম্যাচ আগেই সিরিজ খুইয়েছে ভারত।

অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা ভারত রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ারের ফিফটিতে ২৬৪ রানের লড়াকু পুঁজি পায় ভারত। এই ম্যাচেও গোল্ডেন ডাক মারেন বিরাট কোহলি। প্রথম ওয়ানডেতেও রানের খাতা খুলতে ব্যর্থ হন এই তারকা ব্যাটার।

১৭ রানের মধ্যে ২ উইকেট হারানোর পর ১১৮ রানের জুটি গড়েন রোহিত ও আইয়ার। ৯৭ বলে ৭টি চার ও ২টি ছক্কায় করেন ৭৩ রান করেন রোহিত। তার সঙ্গে দারুণ জুটি গড়ে শ্রেয়াস আইয়ার খেলেন ৭৭ বলে ৭টি চারে ৬১ রানের ইনিংস।

লোয়ার অর্ডারে অক্ষর প্যাটেল ৪১ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে লড়াকু পুঁজি এনে দেন। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে ভারত। অজিদের পক্ষে অ্যাডাম জ্যাম্পা ৪টি ও জাভিয়ের বার্টলেট নেন ৩টি উইকেট।

২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৪ রানের মধ্যে দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেডের উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর ম্যাথু শর্ট ও ম্যাট রেন’শ গড়েন ৫৫ রানের জুটি। ৩০ বলে ৩০ রান করে রেন’শ আউট হলেও ৭৮ বলে দলীয় সর্বোচ্চ ৭৪ রান করেন শর্ট।

পাঁচে নামা অ্যালেক্স ক্যারি রান না পেলেও ছয় নম্বরে নামা কুপার কনোলি ৫৩ বলে ৬১ রানের হার না মানা ইনিংস খেলেন। অন্যদিকে ২৩ বলে ৩৬ রান করে দলের জয় সহজ করেছেন অলরাউন্ডার মিচেল ওয়েন। শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে শঙ্কা বাড়ালেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

এই শাখার আরও খবর

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন আক্রান্ত, সেদিন তিনি কোথায় ছিলেন?

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au