সর্বশেষ

মিরপুরের ২২ গজে আমরা অন্য মাটি ব্যবহার করবো জানালেন বিসিবি সভাপতি বুলবুল

  • 6:11 am - October 24, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ অক্টোবর-পূর্ণমেয়াদে বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার দুদিন পরই পরিবারের সাথে দেখা করতে অস্ট্রেলিয়া চলে গিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। ফিরেছেন স্থানীয় সময় সকালে।

দুপুর না গড়াতেই মাঠে এসে উপস্থিত বিসিবি প্রধান। খেলা শুরুর ঘণ্টাখানেক আগে দুপর সাড়ে বারোটা নাগাদ পিয়াজ রংয়ের ফুল শার্ট পরে শেরে বাংলায় হাজির বুলবুল। মাঠে এসে উইকেট দেখলেন। ওয়ার্মআপ ও প্র্যাকটিসে থাকা বাংলাদেশের ক্রিকেটারদের সাথে সৌজন্যতা ও কুশল বিনিময় করলেন।

অবশেষে প্রথম ইনিংস বিরতিতে শেরে বাংলার প্রেস বক্সেও দেখা মিললো বিসিবি প্রধানে। সভাপতি নির্বাচিত হওয়ার রাতে জনাকীর্ন সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন। তার পর বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ খেলা চলাকালীন শেরে বাংলার প্রেস বক্সে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন।

বাংলাদেশ ইনিংস শেষে মিডিয়ায় কথা বলতে এসে সাংবাদিকদের সাথে কুশল বিনিময়, সৌজন্যতা বিনিময়ের পাশাপাশি শেরে বাংলার উইকেট, সৌম্যর রানে ফেরা, মিরাজের ওয়ানডে অধিনায়কত্ব, বিপিএল আর তিন ফরমাটের নেতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন বুলবুল।

মিরপুরের উইকেট নিয়ে কথা বলতে গিয়ে বিসিবি প্রধান স্বীকার করেছেন, ‘মিরপুরের উইকেটটা খুবই একটা কমপ্লিকেটেড। তবে প্রথম দুটো ম্যাচে উইকেট যা দেখেছিলাম, বেশ ধীরগতি ছিল। মিরপুরের মাটিটাই আসলে আমার কাছে মনে হচ্ছে যে একটু স্লো ধরনের। আজকে যেটা মনে হয়েছে যে উইকেটটা বেশ শুকনো ছিল এবং ময়েশ্চার কম ছিল। বাট যেহেতু এটা একটা স্পেশালিস্ট জিনিস, আমি এর বেশি মন্তব্য করতে পারবো না।’

‘তবে যেহেতু এই মাটিটা দেখতে পাচ্ছি যে এটা খুব ভালো আচরণ করছে না। তাই এখানে আমাদের ভবিষ্যতে কী করা যায় (ভাবছি)। এমনও হতে পারে যে আমরা হয়তো যারা নাকি স্পেশালিস্ট তাদের সাথে কথা বলে দেখব। দুটো করে পিচ আমরা অন্য মাটি দিয়েও ট্রাই করে দেখব।’

নতুন কিউরেটর টনি হেমিং আসার পর মিরপুরের উইকেটের আচরণগত কোনো পার্থক্য এসেছে কিনা? জানতে চাইলে বুলবুলের জবাব, ‘বাংলাদেশের যত ক্রিকেট ভেন্যু আছে, ভবিষ্যতে যে ভেন্যুগুলো আমাদের দরকার হবে, সে সবগুলো নিয়ে আমরা কিছু লং টার্ম, মিড টার্ম এবং শর্ট টার্ম প্ল্যান করছি। আমাদের যে শর্ট টার্ম প্ল্য্যানগুলো, আমাদের যে টেস্ট ভেন্যুগুলো আছে, এই ভেন্যুগুলোকে আমরা যত তাড়াতাড়ি যত সচল রাখব। কারণ আমরা দেখতে পাচ্ছি যে একেকটা উইকেট একেক অবস্থায় আছে এখন। সেগুলো পর্যালোচনা করে আমরা কীভাবে টেস্ট ফ্রেন্ডলি, ওয়ানডে ফ্রেন্ডলি এবং টি-টোয়েন্টি ফ্রেন্ডলি করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাব। তবে এটা হাইলি টেকনিক্যাল একটা কাজ এবং তড়িঘড়ি না করে ধীরেসুস্থে আমরা এগোতে চাই।’

এই শাখার আরও খবর

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন আক্রান্ত, সেদিন তিনি কোথায় ছিলেন?

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au