‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…
মেলবোর্ন ২৪ অক্টোবর-১৮ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতলো প্রোটিয়ারা। রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সহজ জয় পায় প্রোটিয়ারা।
৪ উইকেটে ৯৪ রান নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের খেলা শুরু করতে নেমে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। প্রথম সেশনেই ৪৪ রান যোগ করে শেষ ৬ উইকেট হারায় দলটি। এই সেশনে মাত্র ১৪ দশমিক ৩ ওভার ব্যাট করতে পারে স্বাগতিকরা। আর তাতে দ্বিতীয় ইনিংস থামে মাত্র ১৩৮ রানে।
জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়ায় মাত্র ৬৮ রান। ২ উইকেট হারিয়ে ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে সহজেই টেস্ট জিতে নেয় প্রোটিয়ারা। প্রথম টেস্টে পাকিস্তান জয় পাওয়ায় সিরিজ শেষ হয় ১-১ সমতায়।
ম্যাচসেরা হয়েছেন ম্যাচে ৯ উইকেট নেয়া কেশব মাহারাজ। আর সিরিজ সেরা হয়েছেন সেনুরান মুথুসামি।
এর আগে, ২০০৭ সালে সবশেষ পাকিস্তানের মাটিতে টেস্ট জিতেছিল দলটি।p
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au