সর্বশেষ

এল ক্লাসিকোর আগে রাফিনিয়াকে নিয়ে শঙ্কা

  • 4:53 am - October 25, 2025
  • পঠিত হয়েছে:১৫১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ অক্টোবর-মৌসুমের প্রথম ক্লাসিকোর আগে বার্সেলোনার জন্য আরেক দুঃসংবাদ। রিয়াল মাদ্রিদের বিপক্ষেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়াকে ‘পাবে না’ লা লিগা চ্যাম্পিয়নরা।

হ্যামস্ট্রিংয়ের চোটে বার্সেলোনার সবশেষ পাঁচ ম্যাচে খেলতে পারেননি রাফিনিয়া। গত বুধবার তিনি দলের সঙ্গে অনুশীলনে ফেরেন। ফলে ক্লাসিকোয় তার খেলার প্রবল সম্ভাবনাও জাগে। কিন্তু বৃহস্পতিবার অনুশীলনে অসুস্থ বোধ করেন ২৮ বছর বয়সী ফুটবলার।

এদিন তিনি অনুশীলন করেননি। স্পেনের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর, রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়ালের বিপক্ষে লিগ ম্যাচে রাফিনিয়ার খেলার সম্ভাবনা আর নেই।

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের কপালে চিন্তার ভাঁজ তাই আরও বাড়ল। চোটের কারণে ক্লাসিকো থেকে আগেই ছিটকে গেছেন হোয়ান গার্সিয়া, রবের্ত লেভানদোভস্কি, গাভি ও দানি ওলমোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। ডিফেন্ডার জুল কুন্দের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

সবশেষ চার ক্লাসিকোর সবকটিতে জয়ী বার্সেলোনা ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুই নম্বরে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

ফিল্ড ফায়ারিং মহড়ায় দুর্ঘটনা, দুই সৈনিক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য…

হিমবাহধসের আগে ‘অস্বাভাবিক গরম’, বেরিয়ে এলো নেপালে আকস্মিক বন্যার কারণ

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার সূত্রপাত ঘটানো হিমবাহধসের আগে ওই এলাকায় বছরের এই সময়ের তুলনায় অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করছিল। নতুন এক আবহাওয়া বিশ্লেষণে…

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au