সর্বশেষ

নারী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া

  • 4:46 am - October 26, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
৭ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ অক্টোবর-দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে বড় জয় পেলো অস্ট্রেলিয়া। ৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারেই জয় পায় অজিরা।

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩২ রানে ১ম উইকেট হারায় প্রোটিয়ারা। মেগানের বলে ক্যাচ দিয়ে ফেরেন ৩১ রান করা অধিনায়ক লউরা উলভার্ট। পরে অজিদের বোলিং তোপে আসা যাওয়ার মিছিলে লেগে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২৯ রান করা সিনালো জাফটাকে ফেরান অ্যালানা কিং।

আর কেউ বলার মত স্কোর করতে না পারলে ক্লাকের ১৪ রানে ভর করে ৯৭ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। অজিদের হয়ে ৭ উইকেট নিয়েছেন অ্যালানা কিং।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফিবি লিচফিল্ডকে হারায় অস্ট্রেলিয়া। এলিসা পেরি ফেরেন শূন্য রানে। এরপরের গল্পটা জর্জিয়া ভল ও বেথ মুনির। দুজনের ৭৬ রানের পার্টনারশিপে জয়ের কাছে যেতেই ব্যক্তিগত ৪২ রানে সাজঘরের পথ দেখেন মুনি। তবে জর্জিয়ার অপরাজিত ৩৮ রানে ১৯৯ বল আগেই জয় পায় অজিরা।

এই শাখার আরও খবর

বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিসিসির পরিচ্ছন্নতাকর্মীরা…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

ফিল্ড ফায়ারিং মহড়ায় দুর্ঘটনা, দুই সৈনিক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য…

হিমবাহধসের আগে ‘অস্বাভাবিক গরম’, বেরিয়ে এলো নেপালে আকস্মিক বন্যার কারণ

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার সূত্রপাত ঘটানো হিমবাহধসের আগে ওই এলাকায় বছরের এই সময়ের তুলনায় অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করছিল। নতুন এক আবহাওয়া বিশ্লেষণে…

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au