সর্বশেষ

শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়ালো ভারত

  • 4:53 am - October 26, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার
রোহিতের সেঞ্চুরিত অজিদের ৯ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ অক্টোবর-সিরিজ ইতোমধ্যেই হার নিশ্চিত হওয়ায় শেষ ওয়ানডেটি ভারতের জন্য ছিল সম্মানের লড়াই। তবে সব নজর ছিল দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার দিকে। সমর্থকদের হতাশ করেননি তারা। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ক্রিকেটের এই দুই তারকা। রান তাড়ায় দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান সাবেক অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া কোহলি করলেন দারুণ এক ফিফটি।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ও শেষ ওয়ানডেতে এই জুটির ঝলকে ভারত ৯ উইকেটের বড় জয়ে শেষ করে সিরিজ। রোহিত ও কোহলির ১৬৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৩৭ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা ৬৯ বল হাতে রেখে। তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরেছে ২-১ ব্যবধানে।

অস্ট্রেলিয়ার দেয়া ২৩৭ রানের জবাবে ১০.২ ওভারে ৬৯ রানের জুটি গড়ে ফেরেন ওপেনার শুভমান গিল। এরপর দলের হাল ধরেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তারা ১৭০ বলে ১৬৮ রানের অবিছিন্ন জুটি গড়ে ৬৯ বল আগেই দলকে ৯ উইকেটের বড় জয় উপহার দেন।

১৩ চার ও ৩ ছক্কায় ১২৫ বলে ১২১ রান করেন রোহিত। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের ২৭৬তম ম্যাচে ৩৩তম সেঞ্চুরি। বিরাট কোহলি ৮১ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলেন।

এর আগে, রোহিত-কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ের আগে দারুণ বোলিং করেছেন ভারতের হারশিত রানা-ওয়াশিংটন সুন্দররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে অজিদের আটকে দেন ২৩৬ রানে। আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৬১ রান তুলেন দুই ওপেনার মিচেল মার্শ (৪১) ও ট্রাভিস হেড (২৯)। তবে এই দুই ব্যাটার প্যাভিলিয়নে ফিরতেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। মাঝে ৫৬ রানের ইনিংস খেলে দলের হাল ধরেছিলেন ম্যাট রেনশ। তবে তা দলকে বড় সংগ্রহ এনে দিতে যথেষ্ট ছিল না। সফরকারী ভারতের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন পেসার রানা।

এই শাখার আরও খবর

বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিসিসির পরিচ্ছন্নতাকর্মীরা…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

ফিল্ড ফায়ারিং মহড়ায় দুর্ঘটনা, দুই সৈনিক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য…

হিমবাহধসের আগে ‘অস্বাভাবিক গরম’, বেরিয়ে এলো নেপালে আকস্মিক বন্যার কারণ

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার সূত্রপাত ঘটানো হিমবাহধসের আগে ওই এলাকায় বছরের এই সময়ের তুলনায় অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করছিল। নতুন এক আবহাওয়া বিশ্লেষণে…

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au