সর্বশেষ

এএফসি চ্যালেঞ্জ লিগে ওমানের ক্লাব আল-সিবের কাছে ৩-২ গোলে হেরেছে বসুন্ধরা কিংস

  • 5:02 am - October 26, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ অক্টোবর-জয় দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ শুরু করতে চেয়েছিল বসুন্ধরা কিংস। কুয়েতে সেই সম্ভাবনাও জাগিয়েছিল। তবে ম্যাচের শেষ দিকে খেই হারিয়ে ওমানের ক্লাব আল-সিবের কাছে ৩-২ গোল হেরেছে কিংস। এতে হার দিয়েই শুরু হলো চ্যালেঞ্জ লিগ।

কুয়েতের আল সাবাহ স্টেডিয়ামে শুরুতেই লিড এনে দারুণ সুযোগ পেয়েছিল কিংস। সতীর্থ ইমানুয়েল সানডের পাওয়া পাসে দারুণ এক শটও নিয়েছিলেন দরিয়েলতন। কিন্তু তাকে হতাশ করেন আল-সিবের গোলরক্ষক আহমেদ আল-রাওয়াহি। কিংস লিড নিতে না পারলেও ৭ মিনিটে ঠিক নিল আল-সিব।

হাসান আল-আজমির বাড়ানো ক্রস বুক দিয়ে নামিয়ে বক্সের মধ্যে থেকে গোলরক্ষক শ্রাবণকে পরাস্ত করেন নাসের আল-রাওয়াহি। গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠা বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সমতায় ফেরে।

কিংসকে সমতায় ফেরান রাফায়েল অগুস্ত। ৪২ মিনিটে বক্সের অনেক বাইরে থেকে বদলি নামা সাদ উদ্দিন জোরাল শট নিলে প্রতিপক্ষের বক্সে বল পান অগুস্ত। পরে সুযোগ হাতছাড়া করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বিরতির পর এবার লিড নেয় কিংস। ৫৩ মিনিটে বাঁ পায়ের শটে গোলটি করেন রাকিব হোসেন। দরিয়েলতনের পাস থেকে পাওয়া গোলটিতে অবশ্য আল-সিবের গোলরক্ষকের কিছুটা ভুল ছিল। বলের লাইন বুঝতে না পারলে রাকিবের শট জাল খুঁজে নেয়।

তবে লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কিংস। ৬০ মিনিটে বক্সের মধ্যে থেকে শট নিয়ে আল-সিবকে সমতায় ফেরান জহির আল আঘবারি।

আর শেষ দিকে রক্ষণভাগের দূর্বলতায় ৭৭ মিনিটে তাদের জয়সূচক গোলটি এনে দেন আব্দুল আজিজ আল মুকবালি। বাকি সময় চেষ্টা করেও আর গোল শোধ দিতে পারেনি কিংস। এতে প্রথম ম্যাচে ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কোচ মারিও গোমেজের শিষ্যদের।

এই শাখার আরও খবর

বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিসিসির পরিচ্ছন্নতাকর্মীরা…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

ফিল্ড ফায়ারিং মহড়ায় দুর্ঘটনা, দুই সৈনিক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য…

হিমবাহধসের আগে ‘অস্বাভাবিক গরম’, বেরিয়ে এলো নেপালে আকস্মিক বন্যার কারণ

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার সূত্রপাত ঘটানো হিমবাহধসের আগে ওই এলাকায় বছরের এই সময়ের তুলনায় অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করছিল। নতুন এক আবহাওয়া বিশ্লেষণে…

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au