সর্বশেষ

টেস্ট অধিনায়কের খোঁজে বিসিবি

  • 5:18 am - October 26, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
মুশফিকের শততম টেস্টে রয়েছে যত আয়োজন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ অক্টোবর-পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ টেস্ট দলের সবচেয়ে সফল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অধীনেই টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার সাতে উঠে আসে টাইগাররা। তবে এসব এখন অতীত। নতুন অধিনায়কের খোঁজে আছে বিসিবি।

গত জুনে শ্রীলঙ্কা সফরে কলম্বো টেস্টের পর হঠাৎ সাদা পোশাকের নেতৃত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। ফলে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে বাংলাদেশকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কে আসছেন পরবর্তী নেতৃত্বে?
গত চার মাস কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। ফলে নেতৃত্বও বেছে নেয়া হয়নি নেতৃত্বও। তবে আগামী মাসে এই ফরম্যাটে আবার নামছে আয়ারল্যান্ডের বিপক্ষে। সিলেটে ১১ নভেম্বর হবে প্রথম ম্যাচ, ঢাকায় দ্বিতীয়টি ১৯ নভেম্বর।

ফলে এখন নতুন অধিনায়ক খুঁজে নেয়ার সময় হয়ে গেছে। বিসিবিও বুঝতে পারছে বাস্তবতা। সেই লক্ষ্যে একটা বেঞ্চমার্কও নির্ধারণ করেছে ক্রিকেট বোর্ড। এই প্রসঙ্গে শনিবার মিরপুরে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘তিন থেকে চার দিনের মাঝেই নতুন অধিনায়কের নাম জানানো হবে।’

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টটি হতে যাচ্ছে মুশফিকুর রহিমের শততম টেস্ট। প্রথম বাংলাদেশী হিসেবে মর্যাদাপূর্ণ এই মাইলফলকে পা রাখবেন তিনি। সে উপলক্ষ্যে বিসিবি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবে বলে জানিয়ে ফাহিম বলেন, ‘মুশফিকের শততম টেস্ট ঘিরে পরিকল্পনা চলছে। তাকে সংবর্ধনা দেয়া হবে।’

এই শাখার আরও খবর

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

মক্কার মৃত্যুদণ্ড নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নে প্রবাসীদের মানববন্ধন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক ভূমিকা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী অধিকার সংগঠন। বিদেশে বিচারের মুখোমুখি হওয়া বাংলাদেশিদের জন্য…

১৬ দিনে ছয় মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের গাজীপুর, ঢাকার সাভার, কুষ্টিয়া ও পাবনার ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ২৩ অক্টোবরের…

শাহ আমানত বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা…

ঢাবির সূর্যসেন হল শাখা ছাত্রশিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন, দাবি এনসিপি নেতার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ইসলামী ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন বলে দাবি করেছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au