বাংলাদেশ

সিডনিতে অনুষ্ঠিত হলো ওয়েলকাম ও নেটওয়ার্কিং ইভেন্ট ২০২৫

  • 11:47 am - October 26, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
ক্যারিয়ার কম্পাস ২০২৫” আন্তর্জাতিক শিক্ষার্থীদের অনুপ্রেরণার মিলনমেলা।(ছবি ফটোলিয়া)

মেলবোর্ন, ২৬ অক্টোবর:

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রো ইনফো অ্যান্ড এডু কনসালট্যান্ট অস্ট্রেলিয়া (Pro Info & Edu Consultant Australia)-এর উদ্যোগে “ওয়েলকাম ও নেটওয়ার্কিং ইভেন্ট ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২২ অক্টোবর ২০২৫ তারিখে সিডনির ল্যাকেম্বায় এই অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয় বলে আয়োজকরা ওটিএন বাংলাকে জানান। অনুষ্ঠানটি আন্তর্জাতিক শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান এবং পেশাজীবীদের একটি সুন্দর প্লাটফর্মে একত্রিত করেছে।

অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নতুন আগত আন্তর্জাতিক শিক্ষার্থীদের সিডনিতে স্বাগত জানানো এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন, ক্যারিয়ার পরিকল্পনা ও পেশাগত উন্নয়ন সম্পর্কে বাস্তবসম্মত দিকনির্দেশনা প্রদান করা। অনুষ্ঠানে ছিল তথ্যসমৃদ্ধ উপস্থাপনা, পার্টনার পরিচিতি এবং নেটওয়ার্কিং সেশন, যা শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে সংযোগ স্থাপনকে আরও দৃঢ় করেছে।

প্রো ইনফো অ্যান্ড এডু কনসালট্যান্ট অস্ট্রেলিয়ার উদ্যোগে শিক্ষার্থী ও পেশাজীবীদের নেটওয়ার্কিং সন্ধ্যা।
(ছবি: ফটোলিয়া)

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে উপহার বিতরণ এবং ফ্রি বুফে ডিনার।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হন। ছাত্র ওয়াহিদ-উল্লাহ-সিজান বলেন,

“I strongly recommend this agency. Thanks to all Pro Info Team.”


অন্য এক শিক্ষার্থী জানান,

“By the grace of Almighty, I got my student visa. It’s been a great journey with Pro Info & Edu Consultant.”

অনুষ্ঠানের আয়োজকদের একজন দিবাকর সমদ্দার বলেন, “বাংলাদেশ এখন অস্ট্রেলিয়ার ভিসার জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ। তাই আগ্রহী শিক্ষার্থীরা প্রো ইনফো অ্যান্ড এডু কনসালট্যান্ট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারেন সঠিক দিকনির্দেশনা পাওয়ার জন্য।”

প্রো ইনফো অ্যান্ড এডু কনসালট্যান্ট অস্ট্রেলিয়া তাদের পার্টনার, অতিথি ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সিডনিভিত্তিক এই শীর্ষস্থানীয় শিক্ষা পরামর্শ সংস্থা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পড়াশোনা পরিকল্পনা, ক্যারিয়ার গাইডেন্স, ভিসা সহায়তা এবং মাইগ্রেশন পরামর্শ প্রদান করে আসছে সফলভাবে।

যোগাযোগ:
প্রকাশ দাস
প্রো ইনফো অ্যান্ড এডু কনসালট্যান্ট অস্ট্রেলিয়া
email: info@proinfoedu.com.au
phone: +61 451 111 995
Web: www.proinfoedu.com.au

এই শাখার আরও খবর

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au