সর্বশেষ

শাস্তি পেতে যাচ্ছেন বিপিএলে ফিক্সিংয়ে জড়িতরা

  • 1:46 am - October 31, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩১ অক্টোবর-বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর তদন্তে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত আগস্টেই প্রাথমিক তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সম্প্রতি চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পেয়েছে বিসিবি।

স্বাধীন তদন্ত কমিটির চূড়ান্ত তদন্ত প্রতিবেদনটি ৯০০ পৃষ্ঠার। এই প্রতিবেদনে দুর্নীতি নিয়ে পর্যালোচনা উপস্থাপনের পাশাপাশি পরিচালনাগত দিক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তদন্ত কমিটি। আর এসব জায়গা সংস্কারের জন্য পরিকল্পিত রোডম্যাপও নির্ধারণ করা হয়েছে।

এদিকে, পরবর্তী বিপিএলের ড্রাফটের আগে ফিক্সিংয়ে জড়িতেদের শাস্তির কথা জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, ‘আমরা ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন অ্যালেক্স মার্শালকে দিয়েছি। সে সবকিছু দেখে অপরাধ অনুযায়ী চার্জ ফ্রেম করবে। তারপর সে আমাদের একটা সাজেশন দেবে। সে যে চার্জ ফ্রেম করবে সেটার ওপর ভিত্তি করেই আমরা তাদের খেলতে দেবো না। আমরা চাচ্ছি ড্রাফটের আগেই এটা পেতে। সুতরাং একটা টাইমলাইন আছে।’

ফিক্সিংয়ে অভিযুক্তদের তালিকায় ক্রিকেটাররা ছাড়াও সাংবাদিক ও ম্যানেজমেন্টের কেউ কেউ জড়িত ছিল বলেও জানালেন শাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘ড্রাফটের আগে যদি নাম (ফিক্সিংয়ে অভিযুক্তদের) পাই তাহলে ড্রাফটে তাদের নাম থাকবে না। একটা কথা মনে রাখবেন শুধু খেলোয়াড় না কিন্তু সাংবাদিকও আছে, ম্যানেজমেন্টও আছে। শুধু খেলোয়াড় না কিন্তু।’

অন্যদিকে, আসন্ন ১২তম বিপিএলের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজিকে দায়িত্ব দিয়েছে বিসিবি। যে কারণে তারাই এখন বিপিএল আয়োজনের সবকিছু দেখভাল করছে। দল পাওয়ার জন্য আবেদন করা সব প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আজ বৃহস্পতিবার আলোচনায় বসেছিল বিপিএলের গভর্নিং কাউন্সিল।

সেখানে ফ্র্যাঞ্চাইজিরা বিপিএলে নিলাম পদ্ধতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। এমনটাই নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আজকে এটা (বিপিএলে নিলাম) নিয়ে আলোচনা হয়েছে। আমরা এখন পরবর্তী বিপিএলের সভায় এটা নিয়ে আরও কথা বলব। আমাদের তো সময় আছে। ১৫ তারিখের পরে কিন্তু আমাদের প্লেয়ার্স ড্রাফট। এটা আজকে আমরা শুনেছি, লিখে নিয়েছি। এটা নিয়ে আমরা আলোচনা করে যেটা ভালো হয় লিগের জন্য সেটা করা হবে।’

এই শাখার আরও খবর

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au