সর্বশেষ

এক ম্যাচ বাকি থাকতে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয় আফগানদের

  • 4:59 am - November 01, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ নভেম্বর-প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকার পর এবার মিতব্যয়ী বোলিংয়ে তিনটি শিকার ধরলেন রশিদ খান। আরেক স্পিনার মুজিব উর রাহমান দারুণ বোলিং করলেন আরও একবার। ছোট লক্ষ্যে অপরাজিত ফিফটিতে দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিলেন ইব্রাহিম জাদরান। জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি সিরিজ জিতল আফগানিস্তান।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানদের জয় ৭ উইকেটে। তিন ম্যাচের সিরিজে তারা এগিয়ে গেল ২-০ ব্যবধানে।

জিম্বাবুয়ের বিপক্ষে এই নিয়ে সাতটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলে সবকটিই জিতল আফগানিস্তান।

হারারেতে স্বাগতিকদের ১২৫ রানে অলআউট করে মূল কাজটা করে দেন বোলাররা। ইব্রাহিমের ৫১ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংসে আফগানিস্তান জিতে যায় দুই ওভার বাকি থাকতেই।

তিন ওভারে স্রেফ ৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরার স্বীকৃতি পান অধিনায়ক রাশিদ। মুজিব চার ওভারে ২৬ রানে নেন ২টি উইকেট। প্রথম ম্যাচে এই অফ স্পিনারের শিকার ছিল ২০ রানে ৪টি।

জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার ৩২ বলে ৩৭ ছাড়া দলটির আর কেউ উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। তাদের কোনো জুটি স্পর্শ করেনি ত্রিশ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। মুজিব পরপর দুই ওভারে ফেরান ডিওন মায়ার্স ও ব্রেন্ডান টেইলরকে। মাঝে ফারিদ আহমাদ বিদায় করেন ব্রায়ান বেনেটকে।

রায়ান বার্ল ১০ রান করতে খেলেন ১৫ বল। আগ্রাসী শুরু করলেও ইনিংস টেনে নিতে পারেননি টনি মুনিয়োঙ্গা (১২ বলে ১৯)।

দলের স্কোর একশ পার করেন রাজা। সপ্তদশ ওভারে বোলিংয়ে ফিরে রাজা ও মুসেকিওয়াকে ফিরিয়ে দেন রাশিদ। নিজের পরের ওভারে ব্র্যাড ইভান্সকে এলবিডব্লিউ করে তৃতীয় শিকার করেন এই তারকা লেগ স্পিনার।

২১ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে তিন বল বাকি থাকতে অলআউট হয় জিম্বাবুয়ে।

রান তাড়ায় ২ চার ও এক ছক্কায় ১২ বলে ১৬ রান করে ফেরেন রাহমানউল্লাহ গুরবাজ। তিনে নেমে ভালো করতে পারেননি সেদিকউল্লাহ আটাল।দলকে টানেন ইব্রাহিম। তাকে কিছুক্ষণ সঙ্গ দিয়ে ২০ বলে ১৭ রান করেন দারভিশ রাসুলি।

আজমাতউল্লাহ ওমারজাইয়ের (১৩ বলে ২৫*) সঙ্গে অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটিতে বাকিটা সারেন ইব্রাহিম।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ১৯.৩ ওভারে ১২৫ (বেনেট ১৬, মায়ার্স ৬, টেইলর ৩, রাজা ৩৭, বার্ল ১০, মুনিয়োঙ্গা ১৯, মুসেকিওয়া ১৩, ইভান্স ১২, মাপোসা ১, মাসাকাদজা ৫, এনগারাভা ২*; ওমারজাই ২-০-৯-০, মুজিব ৪-০-২৬-২২, ফারিদ ৪-০-৩২-১, রাশিদ ৩-০-৯-৩, আহমাদজাই ৩.৩-০-২৮-২, নাবি ৩-০-২০-১)

আফগানিস্তান: ১৮ ওভারে ১২৯/৩ (গুরবাজ ১৬, ইব্রাহিম ৫৭*, সেদিকউল্লাহ ৮, রাসুলি ১৭, ওমারজাই ২৫*; মাসাকাদজা ৪-০-২০-১, এনগারাভা ৪-০-৩৫-০, ইভান্স ৩-০-২১-২, মাপোসা ২-০-২৫-০, রাজা ৪-০-১৫-০, বার্ল ১-০-৯-০)

ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে আফগানিস্তান

ম্যান অব দা ম্যাচ: রাশিদ খান

এই শাখার আরও খবর

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au