বাংলাদেশ

মামদানি বাংলাদেশি হলে তাকে ‘শাহবাগী’ ট্যাগ দেওয়া হতো: মেঘমল্লার বসু

  • 10:18 pm - November 05, 2025
  • পঠিত হয়েছে:২১৫ বার
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হওয়া জোহরান মামদানির নাম বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ট্রেন্ডিং টপিক’।

মেলবোর্ন, ৫ নভেম্বর- নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হওয়া জোহরান মামদানির নাম বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ট্রেন্ডিং টপিক’। তবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসুর মতে, বাংলাদেশিরা এই উদযাপন মূলত তার মুসলিম পরিচয়ের কারণে করছে। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “জোহরান মামদানিকে বাংলাদেশের রাইট উইং তার মুসলিম পরিচয়ের কারণে সেলিব্রেট করছে, কারণ তিনি বাংলাদেশি নন।”

মেঘমল্লার আরও মন্তব্য করেছেন, যদি মামদানি বাংলাদেশি হতেন, তবে তার অন্যান্য পরিচয়গুলো। যেমন ভারতীয় হিন্দু মা মীরা নায়ারের সন্তান হওয়া, সমাজতন্ত্রী রাজনীতি করা, শিল্পী স্ত্রী রামা দুওয়াজিকে বিয়ে করা, কিংবা সমকামী অধিকারের পক্ষে অবস্থান, এসব নিয়েই তাকে ভিন্নভাবে দেখা হতো। তিনি বলেন, “বাংলাদেশি হলে তার প্রতিটি বৈশিষ্ট্যই তাকে ‘শাহবাগী’ ট্যাগ দিত, মুসলমান নয়।”

৩৪ বছর বয়সে জোহরান মামদানি ইতিহাস গড়েছেন। নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিজয়ী হয়ে তিনি শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে নতুন অধ্যায় রচনা করেছেন। একই সঙ্গে, গত এক শতাব্দীতে তার চেয়ে কম বয়সী কোনো মেয়র নিউইয়র্কে নির্বাচিত হননি।

ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক এই তরুণ রাজনীতিক বড় ব্যবধানে হারিয়েছেন সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে। তার ঐতিহাসিক জয় বাংলাদেশের অনলাইন ব্যবহারকারীরাও উদযাপন করছে।

জোহরান মামদানি পেশায় একজন সমাজকর্মী ও রাজনীতিক। নিউইয়র্কের অ্যাস্টোরিয়া এলাকা থেকে নির্বাচিত হয়ে স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করেছেন। তার রাজনৈতিক অবস্থান প্রগতিশীল, বহুত্ববাদী এবং অন্তর্ভুক্তিমূলক সমাজের পক্ষে।

এই শাখার আরও খবর

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au