সর্বশেষ

কিউবা যোগ দেয়ায় দলের শক্তি বেড়েছে: তপু বর্মণ

  • 3:29 am - November 10, 2025
  • পঠিত হয়েছে:১৫৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ নভেম্বর-লাল-সবুজ জার্সি গায়ে জড়াতেই বাংলাদেশে এসেছেন কিউবা মিচেল। হামজা চৌধুরী-শমিত সোমদের সেই স্বপ্ন পূরণ হলেও এখনো হয়নি তার। সেই অপেক্ষার অবসান হয়তো এবার হতে যাচ্ছে।

আজ প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন কিউবা।

তার সঙ্গে নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ক্যাম্পে ডাক পেয়েছেন মোরশেদও। ডিফেন্ডার রহমত মিয়া ও ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম চোট পাওয়ায় তাদের কপাল খুলেছে। কিউবার অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়িয়েছে বলে জানিয়েছেন তপু বর্মণ ও হাভিয়ের কাবরেরা।

আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন ডিফেন্ডার তপু ও কোচ কাবরেরা।

কিউবা নিয়ে তপু বলেছেন, ‘নিশ্চিতভাবেই। কারণ আমরা সবাই জানি অতীতে সে কোন জায়গায় খেলেছে। তার সেই সক্ষমতা আমরা জানি যে আছে। তার অন্তর্ভুক্তিতে আমার কাছে মনে হয় দলের জন্য আরেকটু স্ট্রং যেটা আমরা বলি যে বুস্ট আপ হয়েছে।

ডেফিনেটলি একটা পজিটিভ ব্যাপার আমি মনে করি, কারণ সামনে আমাদের আসলে ইন্ডিয়া ম্যাচটা অনেক বিগ ম্যাচ। তো অবশ্যই এটা আমাদের দলের জন্য খুবই পজিটিভ ব্যাপার।’

বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অভিষেক হয়েছে কিউবার। কিংসের অধিনায়ক হওয়ায় তাই কাছ থেকেই সতীর্থকে দেখার সুযোগ হয়েছে তপুর। মিডফিল্ডারের শক্তির জায়গা নিয়ে তপু বলেছেন, ‘তার বল নিয়ে যাওয়া এবং শুটিং করা, সেটা কিন্তু সে সর্বশেষ ম্যাচে ফর্টিসের বিপক্ষে দেখিয়েছে।

ডেফিনেটলি এটা আমাদের টিমের জন্য খুবই প্লাস পয়েন্ট। যা আমাদের দরকার। আসলে গোল মাউথ এরিয়া এবং ডি-বক্সের বাইরে যে শুটিং টেন্ডেন্সি তার আছে, এটা আমাদের টিমের জন্য খুবই পজিটিভ সাইড এবং এটা থেকে আমরা গোল পেতেই পারি। প্র্যাকটিসেও সবসময় দেখা যায় যে শুটিং টেন্ডেন্সি তার অনেক এবং শুটিং প্র্যাকটিস করে। তার বল কন্ট্রোল, এটা আমার কাছে মনে হয় যে আমাদের টিমমেটদের জন্য খুবই পজিটিভ ব্যাপার।’

জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়াটা কিউবার জন্য বিশেষ এক সুযোগ বলে মনে করছেন কাবরেরা। বাংলাদেশি কোচ বলেছেন, ‘হ্যাঁ, কিউবা এবং মোরশেদ দলে যোগ দিয়েছে। আগেও অনেকবার বলেছি, তার (কিউবা) প্রতিভা সম্পর্কে খুব ভালোভাবে জানি। আমরা চেয়েছিলাম সে আরো কিছু ম্যাচ খেলুক। তাই এতদিন তাকে দলে নেওয়া হয়নি। তবে শেষ প্রস্তুতি ম্যাচে ইব্রাহিম ও রহমত দু’জনই চোট পেয়েছে। এরপর আমরা স্টাফদের সঙ্গে আলোচনা করেছি, সেরা বিকল্প কী হতে পারে।

তখন আমরা সিদ্ধান্তে পৌঁছাই, যে দুজন খেলোয়াড়ের সম্ভাবনা নিয়ে আমরা অনেক দিন ধরে ভাবছিলাম, তাদের সুযোগ দেওয়া যেতে পারে। সে কারণেই আমরা মোরশেদ এবং কিউবাকে ডেকেছি। এটা তাদের জন্য সুযোগ, বিশেষ করে কিউবার জন্য।’

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au