সর্বশেষ

জাহানারার ইস্যুতে জিরো টলারেন্স: বিসিবি সভাপতি

  • 3:47 am - November 10, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ নভেম্বর-দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে জাতীয় দলে নিজের সঙ্গে ঘটে যাওয়া সব না বলা কথা সামনে এনেছিলেন পেসার জাহানারা আলম। এরপর যৌন হেনস্তার মতো গুরুতর অভিযোগও তুলেছেন বর্তমানে সিডনিতে অবস্থান করা টাইগ্রেস এই পেসার। যেখানে সাবেক নির্বাচক, সাবেক ইনচার্জ, ম্যানেজারসহ বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধেও অভিযোগ তোলেন জাহানারা।

বিষয়টি সংবেদনশীল হওয়ায় বিসিবি অভিযোগগুলো তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পর প্রথমবার এ নিয়ে কথা বললেন।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, ‘ভিডিও ইন্টারভিউটি দেখার পর আমরা তাৎক্ষণিকভাবে একটা তদন্ত কমিটি গঠন করি। অ্যাপ্লাইড ডিভিশনের একজন বিচারকের নেতৃত্বে কমিটি গঠন করা হয়। কমিটি পুরোপুরি স্বাধীনভাবে কাজ করবে এবং যেভাবে বলা হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে তারা একটা পূর্ণ রিপোর্ট এবং সুপারিশ জমা দেবেন।’

‘বিসিবিতে জমা দেয়ার পর এনএসসিতে দেবে। ওই কমিটির রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়া হবে কীভাবে কী করা হবে। কমিটির সদস্যরা যথেষ্ট অভিজ্ঞ। তারা ভালোভাবেই বিচার-বিবেচনা করবেন। তাদের কাজের ক্ষেত্রে শুধু জাহানারা আলমের ঘটনাটাই নয়, এই ধরনের আরও যত অভিযোগ আছে সবগুলোই তারা খুঁজে বের করার চেষ্টা করবেন।’

পরে বুলবুল ৪ কর্মকর্তার ওএসডি করা নিয়ে বলেন, ‘ওএসডির বিষয়টা এখনও প্রক্রিয়াধীন। যদি সেটা মনে হয় (করা উচিত) তাহলে করা হবে।’

পেসার মারুফা আক্তারকে নিয়ে বুলবুল বলেন, ‘মারুফা যখন বল করছিল ইংল্যান্ডের সঙ্গে, তখন ধারাভাষ্যকাররা বলেছে এত সুন্দর ইনসুইং দেখেনি অনেকে আগে। বিশ্বকাপে যে মানের দল খেলেছে আমাদের, ভাগ্য ভালো থাকলে সেমিফাইনাল খেলে ফেলতে পারতাম আমরা, কয়েকটা ম্যাচ জিততেও পারতাম।’

‘পেছনে তাকালে দেখবেন, আমরা কী করতাম জাতীয় দলকে প্রশিক্ষণ দেয়া ছাড়া। এখন ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করার মূল কারণই হচ্ছে সবাইকে সমান সুযোগ করে দেয়া। যে জেলা বা বিভাগেই থাকুক, ছেলে হোক মেয়ে হোক, সবাই যেন পুরো সুবিধাটাই পায়। তার আগে কিছুই ছিল না লিগ ছাড়া। শুরু করলাম আজকে আমরা।’

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au