সর্বশেষ

হংকংয়ে সিক্স এ সাইডে শিরোপা জিতেছে পাকিস্তান

  • 3:57 am - November 10, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ নভেম্বর-চার-ছক্কার বৃষ্টি, উড়ন্ত ব্যাটিং আর নিখুঁত বোলিং—সব মিলিয়ে মংককের মিশন রোড মাঠে যেন পাকিস্তানি ক্রিকেটারদের উৎসব! কুয়েতকে ৪৩ রানে গুঁড়িয়ে দিয়ে ষষ্ঠবারের মতো হংকং সিক্সেসের শিরোপা জিতেছে পাকিস্তান।

হংকংয়ের মংককে ফাইনালে ব্যাট হাতে নেমেই ঝড় তুলল পাকিস্তান। ওপেনার আব্দুল সামাদের ব্যাটে শুরু হয় ছক্কার আতশবাজি। কুয়েতের ইয়াসিন প্যাটেলের প্রথম ওভারেই তিনটি ওয়াইড আর এক বিশাল ছক্কায় ২৬ রান তুলে নেয় পাকিস্তান।

এরপর নাফায়ের ব্যাটে যোগ হয় আরও দুটি ছক্কা ও দুটি চার—মাত্র ১.৪ ওভারেই স্কোরবোর্ডে ৩৩ রান! তবে মিট ভাভসারের দুর্দান্ত বোলিংয়ে নাফায় (২২) ফিরলে খানিকটা চাপ আসে। কিন্তু সেই চাপ গলে যায় অধিনায়ক আব্বাস আফ্রিদির ব্যাটে—পিঠেপিঠি দুটি ছক্কা হংকংয়ের আকাশে উড়ে যায়।

তৃতীয় ওভারে সামাদ আবার আগুন ঝরান—এক চার ও এক ছক্কায় দল পেরিয়ে যায় ৫০। এরপর চতুর্থ ওভারে তিনটি টানা ছক্কায় স্কোর দাঁড়ায় ৯৫। অবশেষে ভাভসারের বলে ১৩ বলে ৪২ রান করে সামাদ আউট হন, যেখানে ছিল ২ চার ও ৫ ছক্কা।

শেষের তাণ্ডবটা আসে আফ্রিদির ব্যাট থেকে। মাত্র ১১ বলে ৫২ রানের এক বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ৭ ছক্কা আর ২ চার! ৬ ওভারে পাকিস্তানের সংগ্রহ থামে ১৩৬ রানে—সিক্সেস ক্রিকেটে এক প্রলয়ঙ্করী স্কোর।

এদিকে কুয়েত তাদের ওপেনার আদনান ইদ্রিসের ব্যাটে প্রথম ওভারেই আনে ৩২ রান—দুটি ছক্কা, এক ওয়াইড থেকে ছক্কা, পাকিস্তান তখন খানিকটা চাপে। কিন্তু দ্বিতীয় ওভারেই মোহাম্মদ শহজাদের শিকার হন ইদ্রিস (৮ বলে ৩০, ৫ ছক্কা)।

এরপর বিলাল তাহির এক ছক্কা মারলেও টিকতে পারেননি। মিট ভাভসার একপাশে চেষ্টা চালালেও পাকিস্তানের তরুণ পেসার মাআজ সদাকাতের নিখুঁত বোলিংয়ে ভেঙে পড়ে কুয়েতের ব্যাটিং। এক ওভারে তিনটি উইকেট তুলে নিয়ে তিনি ম্যাচ ঘুরিয়ে দেন পাকিস্তানের পক্ষে।

শেষ ওভারে ৪৪ রানের লক্ষ্য তখন অসম্ভবের কাছাকাছি। আফ্রিদি ও সামাদের যৌথ প্রচেষ্টায় কুয়েত গুটিয়ে যায় ৯২ রানে।

শেষ পর্যন্ত ৪৩ রানের বিশাল জয় পাকিস্তানের—আরও একবার হংকং সিক্সেসের রাজা তারা।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au