সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন

  • 7:38 pm - November 12, 2025
  • পঠিত হয়েছে:২০৩ বার
মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ নভেম্বর- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তরা জানালার কাচ ভেঙে পেট্রল ঢেলে আগুন লাগিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়, তবে ভল্টের টাকা লুট বা বড় ধরনের আর্থিক ক্ষতি হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখার পেছনে ডরমিটরি রয়েছে, যেখানে ব্যবস্থাপকসহ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী থাকেন। শাখার ব্যবস্থাপক কলিম উদ্দিন জানান, রাত ২টা ৫ মিনিটের দিকে জানালার কাচ ভেঙে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে যায়। নিরাপত্তা প্রহরী বিষয়টি বুঝতে পেরে কর্মকর্তা ও কর্মচারীদের খবর দেন। ব্যাংকের ভিতরে গিয়ে তারা আগুন জ্বলে ওঠা দেখে স্থানীয় মানুষের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণ আগুন নেভান।

কলিম উদ্দিন আরও জানান, ব্যাংকের পেছনে রান্নাঘরের পাশে রাখা একটি চেয়ার ব্যবহার করে দুর্বৃত্তরা কাচ ভেঙে আগুন লাগিয়ে চলে যায় বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সব কর্মকর্তা ও কর্মচারী স্বাভাবিকভাবে কাজ করছেন। ডরমিটরিতে আমাদের উপস্থিতির কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে।”

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি ও ঋণের কাগজপত্র পুড়ে গেছে। ঘটনাস্থলে কয়েল জ্বলছিল। কীভাবে আগুন লাগলো তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au