লিড নিউজ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবরোধ ও মিছিল, ট্রাকে আগুন

  • 4:12 pm - November 13, 2025
  • পঠিত হয়েছে:১৬৬ বার
মেলবোর্ন, ১৩ নভেম্বর- পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবরোধ ও মিছিল করেছে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। এতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত দুই ঘণ্টা পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। পরে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।এসময় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়।পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। নাওডোবা ও তস্তারকান্দি এলাকায় তারা অবস্থান নিয়ে মিছিল করেন। সকাল ৭টার দিকে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এসময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয় এবং আন্দোলনকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এক্সপ্রেসওয়ে অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি গোলাম রসুল কালের কণ্ঠকে বলেন, ‘সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। সেতুর এক কিলোমিটার পশ্চিমে সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয়। এসময় দুজনকে সন্দেহভাজন আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই দুইজন আন্দোলনকারী। এখন আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au