সর্বশেষ

মেক্সিকোতে অস্ট্রেলীয় সহোদর হত্যা মামলায় অভিযুক্তদের হাজিরা আজ

  • 7:16 am - November 14, 2025
  • পঠিত হয়েছে:১৪ বার
গত এপ্রিল মাসে এনসেনাদা শহরের কাছাকাছি বাজা ক্যালিফোর্নিয়া অঞ্চলে সার্ফ ভ্রমণে গিয়েছিলেন রবিনসন ভাইরা ও তাদের বন্ধু জ্যাক। পুলিশের ধারণা, ডাকাতির চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনজনকেই গুলি করে হত্যা করা হয়। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১৪ নভেম্বর- মেক্সিকোর উত্তরাঞ্চলে সার্ফিং করতে গিয়ে নিহত অস্ট্রেলীয় দুই ভাই জেক ও ক্যালাম রবিনসন এবং তাদের মার্কিন বন্ধু জ্যাক কার্টার রোডের হত্যাকাণ্ডে জড়িত চারজন অভিযুক্ত আজ আদালতে হাজির হচ্ছেন।

গত এপ্রিল মাসে এনসেনাদা শহরের কাছাকাছি বাজা ক্যালিফোর্নিয়া অঞ্চলে সার্ফ ভ্রমণে গিয়েছিলেন রবিনসন ভাইরা ও তাদের বন্ধু জ্যাক। পুলিশের ধারণা, ডাকাতির চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনজনকেই গুলি করে হত্যা করা হয়।

চারজনের মধ্যে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা এবং একজনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে দুজনকে সর্বোচ্চ নিরাপত্তা কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করা হবে, বাকিরা সরাসরি আদালতে উপস্থিত থাকবেন।

মেক্সিকান প্রসিকিউটররা কয়েক মাস ধরে মামলার এক দোষ স্বীকার চুক্তি (plea deal) নিয়ে কাজ করছেন, যা আজ আদালতে উপস্থাপন করা হতে পারে। যদি আসামিপক্ষ দোষ স্বীকার করে, তবে শুনানির পরই রায় বা সাজা ঘোষণা হতে পারে।

ঘটনার মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে হেসুস গিরালদো নামের এক ব্যক্তিকে, যিনি “এল কেকাস” নামে পরিচিত। অভিযোগ রয়েছে, তিনি ও তার সহযোগীরা রবিনসন ভাইদের গাড়ির চাকা চুরি করার চেষ্টা করেন। এতে অস্ট্রেলীয় ভাইরা প্রতিরোধ করলে তাদের গুলি করে হত্যা করা হয়।

গিরালদোর বান্ধবী আরি গিসেল গার্সিয়া কোটাকে এই মামলার প্রধান সাক্ষী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি স্বীকার করেছেন, তার প্রেমিক নিজেই হত্যার কথা তাকে জানিয়েছিল।

অস্ট্রেলিয়ার পার্থ শহরে বেড়ে ওঠা রবিনসন ভাইদের হত্যাকাণ্ড পুরো দেশকে নাড়া দিয়েছিল। তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পর, বাবা-মা ডেবরা ও মার্টিন রবিনসন ছেলেদের নামে একটি অলাভজনক সংস্থা গড়ে তুলেছেন, যা তরুণদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

ইসলামাবাদ সফর বাতিল উইটকফ-কুশনারের, শেষ মুহূর্তে সিদ্ধান্ত ট্রাম্পের

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ নির্ধারিত কূটনৈতিক সফর শেষ মুহূর্তে বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড…

টিকা সংকট: গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়ায় কর্মকর্তাকে প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী

মেলবোর্ন, ২৬ এপ্রিল- টিকা সংকট নিয়ে গণমাধ্যমে কথা বলাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে একাধিক স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দিয়েছেন সরদার সাখাওয়াত হোসেন বকুল। তার…

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড

মেলবোর্ন, ২৬ এপ্রিল- এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে ঢাকা শিক্ষা বোর্ড।…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

তনু হত্যা: রিমান্ড শেষে সেনা কর্মকর্তা হাফিজুর কারাগারে

মেলবোর্ন, ২৬ এপ্রিল- কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন আসামি, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে…

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী, গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়াল

মেলবোর্ন, ২৬ এপ্রিল- ইরানে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় তার সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে গ্যাসোলিনের গড় মূল্য গ্যালনপ্রতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au