অস্ট্রেলিয়া

অ্যাসবেস্টস আতঙ্কে ক্যানবেরার বেশ কয়েকটি স্কুল হঠাৎ বন্ধ

  • 7:24 am - November 14, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় সজ্জায় ব্যবহৃত রঙিন বালিতে অ্যাসবেস্টস শনাক্ত হওয়ার পর একাধিক স্কুল হঠাৎ বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১৪ নভেম্বর- অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় সজ্জায় ব্যবহৃত রঙিন বালিতে অ্যাসবেস্টস শনাক্ত হওয়ার পর একাধিক স্কুল হঠাৎ বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে অন্তত ১০টি সরকারি স্কুল পুরোপুরি বন্ধ এবং আরও ১০টি আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে।

তদন্তে দেখা গেছে, শিশুদের জন্য তৈরি এক ধরনের রঙিন সজ্জা বালিতে ক্রাইসোটাইল নামের এক প্রকার অ্যাসবেস্টসের চিহ্ন পাওয়া গেছে। এই বালি বিভিন্ন স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানে সজ্জার কাজে ব্যবহার করা হচ্ছিল।

অস্ট্রেলিয়ান প্রতিযোগিতা ও ভোক্তা কমিশনের (ACCC) সহ-সভাপতি ক্যাটরিওনা লো জানিয়েছেন, সংশ্লিষ্ট তিনটি পণ্যের সরবরাহকারী প্রতিষ্ঠান Educational Colours স্বেচ্ছায় বাজার থেকে এসব পণ্য প্রত্যাহার করেছে। পণ্যগুলো হলো:

  • Kadink Sand (1.3 কেজি)
  • Educational Colours – Rainbow Sand (1.3 কেজি)
  • Creatistics – Coloured Sand (1 কেজি)

এসব পণ্য ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে Officeworks, Educating Kids, Modern Teaching Aids এবং Zart Art স্টোরে বিক্রি হয়েছে।

ACCC জানায়, সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে ক্রেতাদের সতর্ক করতে বলা হয়েছে। ভোক্তাদের পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা বালিগুলো অবিলম্বে ব্যবহার বন্ধ করে ভারী প্লাস্টিক ব্যাগে ভরে ভালোভাবে সিল করে শিশুদের নাগালের বাইরে রাখেন। ব্যাগজাত করার সময় সতর্কতার অংশ হিসেবে একবার ব্যবহারযোগ্য গ্লাভস ও মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, এই পণ্যগুলো সাধারণ বর্জ্যের সঙ্গে ফেলা যাবে না। অ্যাসবেস্টসজাত বর্জ্য কীভাবে এবং কোথায় নিরাপদে ফেলা যায়, সে সম্পর্কে তথ্য The Asbestos and Silica Safety and Eradication Agency-এর ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া ক্রেতারা পণ্য ফেরত ও অর্থ ফেরতের বিষয়ে যোগাযোগ করতে পারেন recalls@educationalvantage.com ঠিকানায়।

নিউজিল্যান্ডেও একই পণ্যের জন্য স্বেচ্ছায় বাজার থেকে প্রত্যাহার কার্যক্রম শুরু হয়েছে।

সম্পূর্ণভাবে বন্ধ স্কুলগুলো:
Black Mountain School, Campbell Primary School, Charles Weston School, Charnwood-Dunlop Primary School, Evatt Primary School, Florey Primary School, Lyons Early Childhood School, Malkara School, Namadgi School, এবং Latham Primary।

আংশিকভাবে বন্ধ স্কুলগুলো:
Charles Conder Primary (Preschool ও Small Group Program), North Ainslie Primary (Preschool ও Year 1), Torrens Primary (Preschool, Kindergarten ও Year 1), Wanniassa School (Preschool থেকে Year 6), এবং Yarralumla Primary (Montessori, Kindergarten, Year 1 ও Small Group Program), Chapman Primary, Cranleigh School, Curtin Primary, Kingsford Smith School (Koori Preschool) এবং Narrabundah Early Childhood School।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ না দূষিত বালি সরিয়ে ফেলা হচ্ছে এবং স্থানগুলো নিরাপদ ঘোষণা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে।

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

শ্রমিক আন্দোলন ঘিরে বাংলাদেশে ফের ক্ষমতার পালাবদলের আশঙ্কা কতটা?

বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশে আবারও রাজনৈতিক ক্ষমতার পালাবদলের চেষ্টা হতে পারে বলে আশঙ্কার কথা উঠে এসেছে নর্থইস্ট নিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদনে।…

নেতানিয়াহুর জোটে ভাঙন, রোববার সরকার গঠনের দায়িত্ব পেতে পারেন আইজেনকোট

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের জন্য রোববারের মধ্যে একজন প্রার্থীকে দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে বিরোধী নেতা ও সাবেক…

চুয়াডাঙ্গা বালিকা বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লিখল ছাত্রীরা, পুলিশের জিজ্ঞাসাবাদ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা…

ইতালীয় প্রতিরক্ষা প্রতিনিধিদলের ঢাকা সফর, ইউরোফাইটার টাইফুন কেনার উদ্যোগে নতুন করে আলোচনা

বাংলাদেশ বিমানবাহিনীর জন্য ইউরোপীয় নির্মিত বহুমুখী যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কেনার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইতালির একটি উচ্চপর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধিদলের ঢাকা সফরকে কেন্দ্র…

‘১৩ নভেম্বর পৃথিবীর ধ্বংস’: ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে নতুন করে আলোচনা কেন?

২০২৬ সালের ১৩ নভেম্বর শুক্রবার। দিনটি যত ঘনিয়ে আসছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি আরব গণমাধ্যমে ততই নতুন করে আলোচনায় আসছে ‘পৃথিবীর ধ্বংস’ বা মহাপ্রলয়ের একটি…

ট্রাম্প প্রশাসনে রদবদলের গুঞ্জন, পদত্যাগের খবর নাকচ করলেন রুবিও ও হেগসেথ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে রদবদলের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au