সর্বশেষ

৭১ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি জালিয়াতি, এনটির তিন বাসিন্দার বিরুদ্ধে মামলা

  • 5:43 am - November 16, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার
অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির তিন বাসিন্দার বিরুদ্ধে প্রায় ৭১ মিলিয়ন ডলার মূল্যের প্রতিরক্ষা চুক্তি জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ নভেম্বর- অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির তিন বাসিন্দার বিরুদ্ধে প্রায় ৭১ মিলিয়ন ডলার মূল্যের প্রতিরক্ষা চুক্তি জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। আট মাসের তদন্তের পর অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ তাদের গ্রেপ্তার করে। এদের একজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও আনা হয়েছে।

শুক্রবার ডিফেন্স ডিপার্টমেন্টের কাছ থেকে তথ্য পাওয়ার পর ডারউইনের বিভিন্ন বাসা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালায় এএফপি। অভিযোগ অনুযায়ী, কমনওয়েলথ ডিফেন্স বিভাগের ৪৮ বছর বয়সী এক কর্মী, তার ৪০ বছর বয়সী স্ত্রী এবং স্থানীয় একটি নির্মাণ প্রতিষ্ঠানের ৪১ বছর বয়সী পরিচালক মিলে প্রতিরক্ষা বিভাগের ভবন নির্মাণের চুক্তি নিজেদের প্রতিষ্ঠানে নেওয়ার জন্য যোগসাজশ করেন। এই প্রক্রিয়ায় প্রায় ৭১ মিলিয়ন ডলার নিজেদের নিয়ন্ত্রণাধীন কোম্পানিতে সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

অভিযানে ৩০ হাজার ডলার নগদ অর্থ, নথিপত্র, ইলেকট্রনিক ডিভাইস, গয়না এবং অল্প পরিমাণে কোকেন সন্দেহভাজন মাদক উদ্ধার করা হয়। এএফপি জানায়, তারা টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে প্রতিরক্ষা বিভাগের অর্থ আত্মসাৎ করার পরিকল্পনা করেছিল। অভিযোগ আরও রয়েছে যে ওই ডিফেন্স কর্মী তার পদ ব্যবহার করে চুক্তি বরাদ্দে প্রভাব খাটিয়েছেন।

ডিফেন্স বিভাগের গভর্নেন্সের ডেপুটি সেক্রেটারি জন রিড বলেন, প্রতিরক্ষা চুক্তি বরাদ্দ নিয়ে নিজস্ব অনুসন্ধানে অনিয়ম ধরা পড়ার পর গত আট মাস ধরে এএফপি ও ন্যাশনাল অ্যান্টি করাপশন কমিশনের সঙ্গে তারা কাজ করছে।

এএফপি জানিয়েছে, তিনজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তারা সোমবার ডারউইন লোকাল কোর্টে হাজির হবেন। মামলাটি নিয়ে এএফপি এবং প্রতিরক্ষা বিভাগ কঠোর অবস্থান জানিয়েছে।

এএফপি সুপারিনটেনডেন্ট গ্রেগ ডেভিস বলেন, সরকারি অবস্থানের অপব্যবহার শুধু অপরাধ নয়, এটি জনবিশ্বাসেরও বড় লঙ্ঘন। কমনওয়েলথের অর্থ জালিয়াতি করে আত্মসাৎ করলে তা জনগণের জন্য বরাদ্দ তহবিলকে ক্ষতিগ্রস্ত করে।

ডেপুটি সেক্রেটারি জন রিড বলেন, প্রতিরক্ষা দপ্তরের সততার ওপর জনগণের আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা কর্মী ও শিল্পখাতের সহযোগীদের সর্বোচ্চ সততার মানদণ্ডে রাখা হবে বলে তিনি জানান।

ন্যাক্কের এক মুখপাত্র বলেন, দুর্নীতি শনাক্ত করা জটিল হলেও এটি তাদের অগ্রাধিকার। কমনওয়েলথ পাবলিক সেক্টর প্রতিবছর বিপুল অর্থ ব্যয় করে, আর এসব ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতি হলে বড় ধরনের ক্ষতি ও অপচয় হতে পারে।

তিনজনের বিরুদ্ধেই কমনওয়েলথ প্রতিষ্ঠানের কাছ থেকে অসাধু উপায়ে সুবিধা লাভের অভিযোগে একটি করে মামলা হয়েছে। এ অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। ডিফেন্স বিভাগের কর্মীর বিরুদ্ধে সরকারি পদ ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার আরও একটি মামলা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি ৫ বছর কারাদণ্ড।

এএফপি বলছে, তদন্ত এখনও চলমান।

এই শাখার আরও খবর

এবার জার্মানিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের

  জার্মানিতে শিক্ষা ও সামাজিক খাতে ব্যয় সংকোচন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থী…

বিজয়া দশমীতে সিঁদুরের রঙে আনন্দ, দেবী বিদায়ে বিষাদ

ওটিএন বাংলা ডেস্ক :  ছয় দিনের পূজা-অর্চনা শেষে বিদায়ের পালা দেবী দুর্গার। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদন, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য…

‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির এমপি

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিরোধিতা করে ‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্য করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের…

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার…

ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মহিমায় সিডনিতে দর্পণের শারদীয় দুর্গোৎসব

শতদল তালুকদার, সিডনি- শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au