মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার
মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…
মেলবোর্ন, ১৭ নভেম্বর- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে রোববার রাত ১০টার দিকে। ঘটনার খবর পেয়ে পোস্তাগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত সেখানে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ডাম্পিংয়ে রাখা একটি লেগুনা সম্পূর্ণ পুড়ে যায়।
পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার জানান, আগুনের অবস্থান এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য থেকে মনে হচ্ছে ঘটনাটি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী নারী বলেন, থানার ভেতরে আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার করেন। সেই সময় দুই ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন, তবে অন্ধকারের কারণে কাউকে চিনতে পারেননি।
এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন, তবে তিনি বলেছেন আগুন আবর্জনা থেকেই লাগতে পারে। তদন্ত করে বিষয়টি নিশ্চিত করা হবে।
সুত্রঃ কালবেলা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au