বাংলাদেশ

ঢাকার আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

  • 5:16 am - November 23, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
শনিবার রাত প্রায় ১০টার দিকে মিলাদ মাহফিল চলাকালে তর্কাতর্কি থেকে এই উত্তেজনা শুরু হয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ নভেম্বর- ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো ক্যাম্পাস অস্থির হয়ে উঠেছে। শনিবার রাত প্রায় ১০টার দিকে মিলাদ মাহফিল চলাকালে তর্কাতর্কি থেকে এই উত্তেজনা শুরু হয়। পরিস্থিতি দ্রুতই ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। খবর পেয়ে পুলিশ মাদ্রাসা ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনের চেষ্টা করে। সংঘর্ষ থামাতে পরে সেনা সদস্যরাও ক্যাম্পাসে প্রবেশ করেন।

সর্বশেষ খবর অনু্যায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়ন করা হয়েছে।

মিলাদ মাহফিলের ভেতরে কী নিয়ে প্রথম বিবাদ শুরু হয়েছিল তা এখনও পরিষ্কার নয়, তবে ছাত্রদের দুই গ্রুপ পরস্পরের ওপর চড়াও হলে কয়েকজন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের ভেতর সংবাদ সংগ্রহে থাকা কালের কণ্ঠের সাংবাদিক রাইয়ানকেও একদল শিক্ষার্থী লাঞ্ছিত করে। তার ফোন ও লাইভ ডিভাইস কেড়ে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার পরও মাদ্রাসার হলের ভেতরে কয়েকজন শিক্ষার্থী আটকে ছিলেন। পুলিশ তাদের নিরাপদে বের করে আনার কাজ চালায়। চারদিকে চাপা উত্তেজনা ছড়িয়ে থাকায় ক্যাম্পাসে পুলিশ ও সেনা সদস্যরা টহল অব্যাহত রাখে।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বলেন, মিলাদের সময় একটা বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে পুলিশ যায় এবং এখন পরিস্থিতি শান্ত আছে। আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালও নিশ্চিত করেছেন যে অনেকে আহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সেনা মোতায়েন করা হয়েছে।

এই শাখার আরও খবর

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au