বিশ্ব

ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

  • 7:02 pm - November 23, 2025
  • পঠিত হয়েছে:৫৭ বার
৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ নভেম্বর- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার সকালে উপকূলীয় এলাকায় এই কম্পন অনুভূত হয়, যা পার্শ্ববর্তী থাইল্যান্ডেও ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্র ছিল দাওই শহর থেকে পশ্চিম-দক্ষিণপশ্চিমে প্রায় ২৬৭ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। কম্পনের অবস্থান তুলনামূলক অগভীর হওয়ায় এটি বিস্তৃত এলাকায় অনুভূত হয়েছে।

মিয়ানমার ও থাইল্যান্ড জুড়ে অনেকে হালকা কম্পন টের পেলেও কোথাও বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির দিকগুলো পর্যবেক্ষণ করছে।

ভূকম্পন বিশেষজ্ঞরা বলছেন, শুক্রবার বাংলাদেশজুড়ে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পের পরবর্তী কম্পন বা আফটারশক থেকেই আজকের কম্পনের উৎপত্তি হয়ে থাকতে পারে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ভবিষ্যতে আরও হালকা কম্পন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

 

এই শাখার আরও খবর

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯৭১…

গাজীপুরে নারী শ্রমিকের মৃত্যুর জেরে বিভিন্ন কারখানায় হামলা-ভাঙচুর

মেলবোর্ন, ২৫ জুন- গাজীপুরের শ্রীপুর উপজেলায় পোশাক কারখানায় কর্মরত অবস্থায় এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনার জেরে আশপাশের কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ…

২৮ জুন থেকে আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটক ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন (রোববার) থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা…

ভেনেজুয়েলার ভূমিকম্প নিয়ে এ পর্যন্ত কী কী জানা গেল

মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার উত্তর উপকূলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরে…

সময়ের খেয়া

মেলবোর্ন, ২৫ জুন- ইতিহাসের পাতা উল্টালে প্রথমেই যে নামটা জ্বলজ্বল করে ওঠে, সে নাম—বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩ জুন। রোজ গার্ডেনে জন্ম নেওয়া একটা…

দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত, কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার উদ্যোগ

মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au