সর্বশেষ

ইউক্রেনের আরও তিন গ্রাম রাশিয়ার দখলে

  • 2:04 am - November 24, 2025
  • পঠিত হয়েছে:১৬০ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৪ নভেম্বর- রাশিয়া জানিয়েছে, তারা পূর্ব ইউক্রেনের আরও তিনটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে। রোববার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দোনেৎস্ক অঞ্চলের পেত্রিভস্কে এবং দিনপ্রোপেত্রোভস্কের টিখে ও ওত্রাদনে গ্রাম দখল করেছে রুশ সেনারা। সাম্প্রতিক সপ্তাহে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতি বাড়তে থাকায় পূর্বাঞ্চলের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

ইউক্রেনীয় বাহিনী গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবস্থান ধরে রাখার লড়াই চালিয়ে গেলেও রুশ সেনাদের চাপ ক্রমেই বাড়ছে। স্থানীয় সামরিক কর্মকর্তারা বলছেন, টানা গোলাবর্ষণ, ড্রোন হামলা এবং স্থলযানে আগ্রাসী অভিযান ইউক্রেনীয় সৈন্যদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছে।

এ সময় জেনেভায় যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং ইউরোপীয় কর্মকর্তারা বসেছেন যুদ্ধ শেষ করার একটি নতুন পরিকল্পনা নিয়ে আলোচনায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২৮ দফার শান্তি পরিকল্পনা ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। এতে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড়তে হবে, সেনাবাহিনী কমাতে হবে এবং ন্যাটোতে যোগ না দেওয়ার অঙ্গীকার করতে হবে। পরিকল্পনায় পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা নিশ্চয়তার কথাও উল্লেখ আছে, যাতে রাশিয়া ভবিষ্যতে পুনরায় হামলা চালাতে না পারে।

ইউক্রেন বলছে, প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ সংশোধন ছাড়া তারা এ পরিকল্পনা গ্রহণ করবে না। কিয়েভের দাবি, ভূখণ্ড ছেড়ে দিলে তা রাশিয়ার আগ্রাসনকে স্বীকৃতি দেওয়ার সমান হবে। তবে যুক্তরাষ্ট্র মনে করে, দীর্ঘস্থায়ী যুদ্ধে ইউক্রেন আরও ঝুঁকির মুখে পড়বে।

মস্কো শান্তি পরিকল্পনাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এটি চূড়ান্ত শান্তিচুক্তির ভিত্তি হতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, ইউক্রেন আলোচনায় না এলে রাশিয়া আরও এলাকা দখল করবে।

মাঠে যুদ্ধের উত্তাপ এবং আন্তর্জাতিক পর্যায়ের আলোচনার চাপ- দুই মিলিয়ে ইউক্রেন সংকটের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠছে। জেনেভার বৈঠক থেকে কোনো সমাধান বের হবে কি না, তা নিয়েই এখন আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

সেনা হত্যার পর পাহাড়জুড়ে সাঁড়াশি অভিযান, পড়ে আছে ৩ লাশ

ওটিএন বাংলা ডেস্ক :  সেনাসদস্য হত্যার ঘটনার পর কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। এর মধ্যেই হ্নীলা ইউনিয়নের পাহাড়ে তিনজনের লাশ পড়ে…

ভারতের পাঞ্জাবে চলন্ত ট্রেনের একাধিক বগিতে আগুন

ভারতের পাঞ্জাব রাজ্যে চলন্ত একটি ট্রেনের তিন থেকে চারটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন…

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্যে ভারতীয় নাবিক আটক, ১০ বছরের কারাদণ্ডের শঙ্কা

আন্তর্জাতিক জলসীমা থেকে রাশিয়ার তেলবাহী কথিত ‘শ্যাডো ফ্লিটের’ একটি জাহাজ জব্দ করে এর ভারতীয় ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য। নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজের ক্যাপ্টেন অজয় পান্তের…

ছিনতাইকারী ভেবে দুই পুলিশ সদস্যকে পেটালেন কুবি শিক্ষার্থীরা

ওটিএন বাংলা ডেস্ক :  ছিনতাইকারী সন্দেহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা দুই পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সকে মারধর করে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেছেন। পরে…

বিচ্ছেদের জল্পনায় জল! দীপাবলির পার্টিতে হাতে হাত রেখে হাজির অভিষেক-ঐশ্বরিয়া

দীর্ঘদিন ধরেই তাঁদের দাম্পত্য জীবন নিয়ে নানা জল্পনা বলিউডে। কখনও বিচ্ছেদের গুঞ্জন, কখনও পারিবারিক দূরত্বের খবর। তবে সব জল্পনাকে পিছনে ফেলে আবারও একসঙ্গে দেখা গেল…

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস, এক দিনেই উধাও আড়াই লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের পর দেশটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের বিনিয়োগ ও সম্প্রসারণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর জেরে গতকাল বৃহস্পতিবার বড়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au