সর্বশেষ

পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলা, ছয়জন নিহত

  • 5:05 pm - November 24, 2025
  • পঠিত হয়েছে:১৯৭ বার
ফেডারেল কনস্ট্যাবুলারি বা এফসির সদর দপ্তরের প্রধান ফটকে প্রথম আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। ছবিঃ ডন

মেলবোর্ন, ২৪ নভেম্বর- পাকিস্তানের পেশোয়ারে আধাসামরিক বাহিনীর একটি কমপ্লেক্সে আত্মঘাতী হামলার ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। সোমবার ভোরে এই হামলা হয়। নিহতদের মধ্যে তিনজন নিরাপত্তা সদস্য। আরও কয়েকজন আহত হয়েছেন।

ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল কনস্ট্যাবুলারি বা এফসির সদর দপ্তরের প্রধান ফটকে প্রথম আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। এরপর বাকি দুই হামলাকারী ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা সদস্যরা গুলি করে তাদের হত্যা করে।

পেশোয়ার মেট্রোপলিটন পুলিশের প্রধান মিয়া সাঈদ আহমদ বলেন, তিনজন হামলাকারী সদর দপ্তরে হামলা চালানোর চেষ্টা করেছিল। একজন গেটে বিস্ফোরণ ঘটায়, আর দুইজনকে ভেতরে ঢোকার আগেই এফসি সদস্যরা থামিয়ে দেয়।

ডুনিয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গেটে অবস্থানরত তিনজন এফসি সদস্য বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান।

সদর দপ্তরটি পেশোয়ারের ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। নিরাপত্তা সূত্র জানায়, এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও সেনাবাহিনী। সন্দেহ করা হচ্ছে, কমপ্লেক্সের ভেতর আরও হামলাকারী থাকতে পারে।

ডন জানিয়েছে, হামলায় অন্তত ছয়জন সাধারণ মানুষও আহত হয়েছেন। তাদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মুখপাত্র জানান, আহত সবার অবস্থা স্থিতিশীল। লেডি রিডিং হাসপাতাল ও খাইবার টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে এর আগে এমন ধরনের হামলার জন্য পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে দায়ী করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে জঙ্গি হামলা বেড়েছে, যা ইসলামাবাদ এবং আফগান তালেবান সরকারের সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি করেছে। পাকিস্তানের অভিযোগ, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর পাকিস্তানি তালেবান সীমান্তের ওপারে আশ্রয় পাচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা বাহিনীর দ্রুত সাড়াকে প্রশংসা করেছেন। তিনি বলেন, সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।

রাষ্ট্রপতি আসিফ আলী জারদারিও হামলার তীব্র নিন্দা জানিয়ে এক্স–এ (টুইটার) পোস্টে নিহতদের পরিবারকে সমবেদনা জানান এবং নিরাপত্তা সদস্যদের সাহসের প্রশংসা করেন।

সূত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

সেনা হত্যার পর পাহাড়জুড়ে সাঁড়াশি অভিযান, পড়ে আছে ৩ লাশ

ওটিএন বাংলা ডেস্ক :  সেনাসদস্য হত্যার ঘটনার পর কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। এর মধ্যেই হ্নীলা ইউনিয়নের পাহাড়ে তিনজনের লাশ পড়ে…

ভারতের পাঞ্জাবে চলন্ত ট্রেনের একাধিক বগিতে আগুন

ভারতের পাঞ্জাব রাজ্যে চলন্ত একটি ট্রেনের তিন থেকে চারটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন…

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্যে ভারতীয় নাবিক আটক, ১০ বছরের কারাদণ্ডের শঙ্কা

আন্তর্জাতিক জলসীমা থেকে রাশিয়ার তেলবাহী কথিত ‘শ্যাডো ফ্লিটের’ একটি জাহাজ জব্দ করে এর ভারতীয় ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য। নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজের ক্যাপ্টেন অজয় পান্তের…

ছিনতাইকারী ভেবে দুই পুলিশ সদস্যকে পেটালেন কুবি শিক্ষার্থীরা

ওটিএন বাংলা ডেস্ক :  ছিনতাইকারী সন্দেহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা দুই পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সকে মারধর করে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেছেন। পরে…

বিচ্ছেদের জল্পনায় জল! দীপাবলির পার্টিতে হাতে হাত রেখে হাজির অভিষেক-ঐশ্বরিয়া

দীর্ঘদিন ধরেই তাঁদের দাম্পত্য জীবন নিয়ে নানা জল্পনা বলিউডে। কখনও বিচ্ছেদের গুঞ্জন, কখনও পারিবারিক দূরত্বের খবর। তবে সব জল্পনাকে পিছনে ফেলে আবারও একসঙ্গে দেখা গেল…

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস, এক দিনেই উধাও আড়াই লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের পর দেশটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের বিনিয়োগ ও সম্প্রসারণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর জেরে গতকাল বৃহস্পতিবার বড়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au