সর্বশেষ

মাজার ভাঙার পেছনে মোসাদের এজেন্ট: ফরহাদ মজহারের অভিযোগ

  • 8:02 pm - November 24, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার
ফরহাদ মজাহার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ নভেম্বর- কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, যারা মাজারে হামলা চালায় তারা ইসলামের ইতিহাস ধ্বংসের ষড়যন্ত্রে জড়িত। তাঁর দাবি, এসব হামলাকারী ইহুদিবাদের স্বার্থে কাজ করা চর এবং মোসাদের এজেন্ট। তারা ইচ্ছাকৃতভাবে ওলি-আউলিয়াদের স্মৃতিচিহ্ন এবং মাজারগুলো ধ্বংস করতে চায়, কারণ এই মাজারগুলোর মাধ্যমেই এ দেশে ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বাউল আবুল সরকারের মুক্তির দাবির সমাবেশে তিনি এসব কথা বলেন। বক্তৃতায় তিনি বলেন, যারা মাজার ভাঙছে বা বাউলদের ওপর হামলা করছে তারা কার হয়ে কাজ করছে তা এখন পরিষ্কার। তাদের উদ্দেশ্য ইসলামের ইতিহাস মুছে ফেলা এবং সমাজকে বিভক্ত করা।

ফরহাদ মজহার অভিযোগ করেন, আগের সরকার আমলেও বাউল, ফকির এবং বিভিন্ন দরবার শরীফের অনুসারীরা নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি আশা করেছিলেন নতুন সরকার আসার পর এসব বন্ধ হবে, কিন্তু পরিস্থিতি বরং আরও খারাপ হয়েছে। তাঁর ভাষায়, নির্বাচনের আগে অস্থিরতা তৈরি করতে আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিরীহ ভক্তদের মারধর করে আহত করা হয়েছে।

তিনি সরকারকে সতর্ক করে বলেন, ইসলামের নামে যে কাজগুলো করা হচ্ছে সেগুলোর সঙ্গে প্রকৃত ইসলামের কোনো সম্পর্ক নেই। নিজের বিশ্বাসকে চূড়ান্ত মনে করে অন্যদের ক্ষতি করা ইসলাম সমর্থন করে না। রাজনৈতিক উদ্দেশ্যে দেশকে অস্থির করার ষড়যন্ত্র চলছে বলেও তিনি অভিযোগ করেন এবং যারা এসব চক্রান্তে জড়িত তাদের সাবধান হওয়ার আহ্বান জানান।

এই শাখার আরও খবর

সেনা হত্যার পর পাহাড়জুড়ে সাঁড়াশি অভিযান, পড়ে আছে ৩ লাশ

ওটিএন বাংলা ডেস্ক :  সেনাসদস্য হত্যার ঘটনার পর কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। এর মধ্যেই হ্নীলা ইউনিয়নের পাহাড়ে তিনজনের লাশ পড়ে…

ভারতের পাঞ্জাবে চলন্ত ট্রেনের একাধিক বগিতে আগুন

ভারতের পাঞ্জাব রাজ্যে চলন্ত একটি ট্রেনের তিন থেকে চারটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন…

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্যে ভারতীয় নাবিক আটক, ১০ বছরের কারাদণ্ডের শঙ্কা

আন্তর্জাতিক জলসীমা থেকে রাশিয়ার তেলবাহী কথিত ‘শ্যাডো ফ্লিটের’ একটি জাহাজ জব্দ করে এর ভারতীয় ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য। নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজের ক্যাপ্টেন অজয় পান্তের…

ছিনতাইকারী ভেবে দুই পুলিশ সদস্যকে পেটালেন কুবি শিক্ষার্থীরা

ওটিএন বাংলা ডেস্ক :  ছিনতাইকারী সন্দেহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা দুই পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সকে মারধর করে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেছেন। পরে…

বিচ্ছেদের জল্পনায় জল! দীপাবলির পার্টিতে হাতে হাত রেখে হাজির অভিষেক-ঐশ্বরিয়া

দীর্ঘদিন ধরেই তাঁদের দাম্পত্য জীবন নিয়ে নানা জল্পনা বলিউডে। কখনও বিচ্ছেদের গুঞ্জন, কখনও পারিবারিক দূরত্বের খবর। তবে সব জল্পনাকে পিছনে ফেলে আবারও একসঙ্গে দেখা গেল…

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস, এক দিনেই উধাও আড়াই লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের পর দেশটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের বিনিয়োগ ও সম্প্রসারণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর জেরে গতকাল বৃহস্পতিবার বড়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au