সর্বশেষ

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন: বাদ পড়তে পারে অন্তত ১০ লক্ষ ভোটার

  • 6:55 am - November 25, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার
যাদের বাদ পড়ার তালিকায় ধরা হয়েছে তাদের মধ্যে প্রায় ৬ লাখ ৫০ হাজার মৃত ভোটার রয়েছেন। ছবিঃ আনন্দবাজার পত্রিকা

মেলবোর্ন, ২৫ নভেম্বর- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন কর্মসূচিতে অন্তত ১০ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই হিসাব তৈরি হয়েছে। সব এনুমারেশন ফর্ম জমা ও যাচাই শেষ হলে চূড়ান্ত সংখ্যা জানা যাবে। কমিশনের ধারণা, বাদ পড়ার সংখ্যা আরও বাড়তে পারে।

বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি ও সংগ্রহ করেছেন। এই প্রক্রিয়ায় দেখা গেছে, অনেকের ফর্ম পূরণ না করেই ফেরত এসেছে। যাদের বাদ পড়ার তালিকায় ধরা হয়েছে তাদের মধ্যে প্রায় ৬ লাখ ৫০ হাজার মৃত ভোটার রয়েছেন। এছাড়া আছেন একাধিক জায়গায় নাম থাকা, স্থানান্তরিত ভোটার এবং যাদের কোনো সন্ধান মেলেনি এমন ব্যক্তিরা। শতাংশের হিসাবে উত্তর কলকাতা বাদ পড়ার দিক থেকে সবচেয়ে এগিয়ে।

২৫ নভেম্বর পর্যন্ত রাজ্যে ৭ কোটি ৬৪ লাখের বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে যা মোটের প্রায় ৯৯ দশমিক ৭৫ শতাংশ। পূরণ করা ফর্ম ডিজিটাইজ করা হয়েছে ৪ কোটির বেশি। এই কাজ এখনো চলছে।

সম্প্রতি পশ্চিম বর্ধমানের এক নারীকে রাজ্যের ৪৪টি ভিন্ন জায়গায় ভোটার তালিকায় পাওয়া যায়। অভিযোগ অনুযায়ী তাঁর নামে ৪৪টি ভুয়া ভোটার কার্ড রয়েছে। কমিশন জানিয়েছে, এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট নামগুলো খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হবে।

এসআইআর নিয়ে বিজেপি বারবার দাবি করছে যে প্রক্রিয়া সম্পন্ন হলে এক কোটি নাম বাদ যাবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একই দাবি করেছেন। তবে কমিশন অনুপ্রবেশকারী ভোটার প্রসঙ্গে এখনও কিছু বলেনি।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, ভোটারদের দ্রুত এনুমারেশন ফর্ম জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। শেষ সময় ৪ ডিসেম্বর। এই তারিখে কোনো বদল আনা হয়নি।

এদিকে পূর্ব বর্ধমান, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মালদহ এবং পূর্ব মেদিনীপুর এসআইআরের কাজের অগ্রগতিতে শীর্ষে রয়েছে। উত্তর ২৪ পরগনার গোসাবায় প্রায় সব কাজ সম্পন্ন হয়েছে।

এসআইআরের চাপ সামলাতে গিয়ে এখন পর্যন্ত তিনজন বিএলওর মৃত্যু হয়েছে বলে কমিশন জানিয়েছে। তাদের মৃত্যুর কারণ জানতে বিস্তারিত রিপোর্ট ও ময়নাতদন্তের নথি চাওয়া হয়েছে। বিএলওরা কাজের নায়কের দায়িত্ব পালন করছেন বলে কমিশন তাদের প্রশংসাও করেছে।

৪ নভেম্বর থেকে শুরু হওয়া ফর্ম বিতরণ ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রায় ২ লাখ ভোটারের কাছে এখনো ফর্ম পৌঁছায়নি। মোট ফর্মের ৪১ শতাংশের ডিজিটাইজেশন ও ২ দশমিক ৫ শতাংশ ভোটারের ম্যাপিং বাকি রয়েছে। হাতে সময় কম থাকায় কাজ চলছে পুরো শক্তিতে।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

এই শাখার আরও খবর

ইউনূস সরকারের কর্মকাণ্ডে প্রশ্নের মুখে ‘সংস্কারক’ ভাবমূর্তি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিচারব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং খাত ও বিদেশি বিনিয়োগ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেছে …

হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা, থানায় ধরে নেওয়া হলো ৭ স্বজনকে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন আওয়ামী লীগের এক নেতা। পরে তাঁকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে বা ঘটনার বিষয়ে তথ্য জানার…

ময়মনসিংহ মেডিকেলে আগুনে শিশুসহ ছয়জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের বহির্বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন থেকে বাঁচতে রোগী ও স্বজনেরা দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করার…

স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সরিয়ে নতুন ইতিহাস তৈরির চেষ্টা গ্রহণযোগ্য নয়: তানজীমউদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা সংস্কারের নামে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ চরিত্র, ঘটনা ও স্মারক সরিয়ে দিয়ে দলীয় দৃষ্টিকোণ থেকে নতুন ইতিহাস তৈরির…

ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার

ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে নেইমারের অধ্যায় শেষ। বিশ্বকাপের পরই জাতীয় দলে আর না ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড। এবার তাঁর সেই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত…

লালদিয়া টার্মিনাল সম্প্রসারণে কর্ণফুলীতে সংকটের আশঙ্কা

চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণের অংশ হিসেবে কর্ণফুলী নদীর মোহনায় নির্মাণ করা হচ্ছে লালদিয়া কনটেইনার টার্মিনাল। প্রকল্পটি বাংলাদেশের সমুদ্রবন্দর সক্ষমতা বাড়ানো, বড় জাহাজে পণ্য পরিবহন সহজ করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au