সর্বশেষ

মেট্রোরেলের কার্ড অনলাইন রিচার্জ চালু হচ্ছে আজ

  • 6:54 pm - November 25, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ নভেম্বর- রাজধানীর মেট্রোরেল যাত্রীদের জন্য র‍্যাপিড পাস এখন থেকে অনলাইনে রিচার্জ করা যাবে। স্টেশনের কাউন্টারে দীর্ঘ লাইন এড়িয়ে বাড়ি বা অফিস থেকেই রিচার্জ করার সুযোগ আনুষ্ঠানিকভাবে চালু করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে আগারগাঁও স্টেশনে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। কর্তৃপক্ষ জানায়, নতুন এই ব্যবস্থা চালুর ফলে যাত্রীদের সময় বাঁচবে এবং স্টেশন এলাকায় ভিড়ও কমবে।

যেভাবে রিচার্জ করা যাবে
রিচার্জ করতে ব্যবহারকারীকে প্রথমে rapidpass.com.bd ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করতে হবে। প্রয়োজন হলে র‍্যাপিড পাস কার্ডও রেজিস্টার করতে হবে। এরপর যেকোনো ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে রিচার্জ করা যাবে।

তবে পেমেন্ট সম্পন্ন হলেও এভিএম মেশিনে কার্ড ট্যাপ না করা পর্যন্ত রিচার্জ “অপেক্ষমাণ” অবস্থায় থাকবে। ট্যাপ করার পর ব্যালেন্স আপডেট হয়েছে কি না তা যাচাই করতে হবে। সফল রিচার্জ হলে মোবাইলে এসএমএস পাঠানো হবে।

একবারে ন্যূনতম ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। পেন্ডিং রিচার্জ থাকা অবস্থায় নতুন রিচার্জ করা যাবে না। কার্ড ব্ল্যাকলিস্টেড বা অবৈধ হলে রিচার্জ গ্রহণ করা হবে না। ব্যবহারকারীরা ওয়েব বা অ্যাপ থেকে রিচার্জ হিস্ট্রি দেখতে পারবেন।

এভিএমে ট্যাপ করার আগে সাত দিনের মধ্যে রিচার্জ ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানানো যাবে। এই ক্ষেত্রে পাঁচ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে। কার্ড ব্ল্যাকলিস্টেড থাকার কারণে ব্যালেন্স আপডেট না হলে সেখানেও রিফান্ড পাবেন ব্যবহারকারী, তবে একই হারে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

নতুন এই উদ্যোগকে যাত্রীরা মেট্রোরেলের ডিজিটাল সেবায় আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।

 

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au