লিড নিউজ

৩০ নভেম্বর থেকে আরো কঠোর আন্দোলনে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা

  • 10:18 pm - November 25, 2025
  • পঠিত হয়েছে:১৬০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ নভেম্বর-  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে আন্দোলনমঞ্চ। দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ৩০ নভেম্বর থেকে নতুন কর্মসূচিতে যাচ্ছে শিক্ষক সংগঠনগুলো।

শিক্ষকদের একটি অংশ ইতোমধ্যে মঙ্গলবার থেকে তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছে, যা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। ‘সহকারী শিক্ষক ঐক্য পরিষদ’ ব্যানারে এ কর্মসূচি ঘোষণা দেন জাতীয় সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহিনুর আক্তার।

তিনি বলেন, ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতির পর ২৫ নভেম্বর থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু হয়েছে। এই সময়ের মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হলে ১১ ডিসেম্বর থেকে পরীক্ষা বর্জন এবং লাগাতার অনশনে যাবে শিক্ষকরা।

অন্যদিকে, ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ নামের আরেক প্লাটফর্ম ৩০ নভেম্বর থেকে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। এতে প্রধান শিক্ষকসহ ১১টি সংগঠন যুক্ত রয়েছে।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ বলেন, ২৯ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি পূরণ না হলে সারাদেশে একযোগে সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে যাবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

গত ৮ নভেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির সময় পুলিশি লাঠিচার্জ, জলকামান ও রাবার বুলেট হামলার মুখে পড়ে শিক্ষকরা। পরে ১০ নভেম্বর রাতে সরকারের কাছ থেকে ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর কর্মসূচি স্থগিত করা হয়। তবে নভেম্বরের মধ্যেই সুস্পষ্ট অগ্রগতি না থাকায় আবারও আন্দোলন পথে ফিরে আসছেন তারা।

তিন দফা দাবি:
১. সহকারী শিক্ষকদের জন্য দশম গ্রেড প্রদান
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান
৩. শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা

দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজারের বেশি এবং শিক্ষক সংখ্যা প্রায় চার লাখ। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আবারও কঠোর কর্মসূচির দিকে এগোচ্ছেন তারা।

 

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au