সর্বশেষ

প্রতি ১০ মিনিটে বিশ্বে ১ জন নারী ঘনিষ্ঠজনের হাতে খুন

  • 1:14 am - November 26, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৬ নভেম্বর- বিশ্বজুড়ে নারীহত্যা রোধে অগ্রগতি থমকে আছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির নতুন প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর পৃথিবীর কোথাও না কোথাও প্রতি ১০ মিনিটে একজন নারী নিজের ঘনিষ্ঠজনের হাতে প্রাণ হারিয়েছেন। নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবসকে সামনে রেখে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় এবং জাতিসংঘ নারী সংস্থা এই তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সালে প্রায় ৫০ হাজার নারীকে হত্যা করা হয়েছে, যাদের অধিকাংশই স্বামী, সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন। নিহত নারীদের মধ্যে ৬০ শতাংশই ঘরোয়া সহিংসতার শিকার। তুলনায় পুরুষদের ক্ষেত্রে এই হার মাত্র ১১ শতাংশ।

১১৭টি দেশের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গড়ে প্রতিদিন ১৩৭ জন এবং প্রতি ১০ মিনিটে একজন নারী নিহত হয়েছেন। যদিও এই সংখ্যা আগের বছরের তুলনায় সামান্য কম, জাতিসংঘ বলছে এটি কোনো ইতিবাচক প্রবণতা নয়; বরং তথ্য সংগ্রহে বৈষম্যের কারণে পার্থক্য দেখা যাচ্ছে।

প্রতিবেদনে ঘরকেই নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। কোনো অঞ্চলই নারী নির্যাতনজনিত হত্যাকাণ্ড থেকে মুক্ত নয়। ২০২৪ সালে আফ্রিকায় সর্বোচ্চ প্রায় ২২ হাজার নারী এভাবে নিহত হয়েছেন, যা বৈশ্বিক সংকটকে আরও স্পষ্ট করে।

জাতিসংঘের নারীনীতি বিভাগের পরিচালক সারাহ হেন্ড্রিক্স বলেন, নারী হত্যা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়; বরং এটি দীর্ঘদিনের সহিংসতা ও নিয়ন্ত্রণমূলক আচরণের ফল, যার শুরু হতে পারে হুমকি, হয়রানি বা অনলাইন অপব্যবহার থেকে। প্রযুক্তিগত উন্নয়ন নারীদের বিরুদ্ধে নতুন ধরনের সহিংসতার ক্ষেত্রও তৈরি করেছে, যেমন অনুমতি ছাড়া ছবি ছড়িয়ে দেওয়া, ব্যক্তিগত তথ্য প্রকাশ বা ডিপফেকের মাধ্যমে হয়রানি।

বিশেষজ্ঞরা বলছেন, নারী ও মেয়েদের প্রতি সহিংসতা প্রতিরোধে অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রে শক্তিশালী আইন প্রয়োগ জরুরি। অপরাধীরা যাতে আগেই আইনের আওতায় আসে, সে জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে জাতিসংঘ।

সূত্র : এএফপি

এই শাখার আরও খবর

ইউনূস সরকারের কর্মকাণ্ডে প্রশ্নের মুখে ‘সংস্কারক’ ভাবমূর্তি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিচারব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং খাত ও বিদেশি বিনিয়োগ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেছে …

হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা, থানায় ধরে নেওয়া হলো ৭ স্বজনকে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন আওয়ামী লীগের এক নেতা। পরে তাঁকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে বা ঘটনার বিষয়ে তথ্য জানার…

ময়মনসিংহ মেডিকেলে আগুনে শিশুসহ ছয়জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের বহির্বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন থেকে বাঁচতে রোগী ও স্বজনেরা দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করার…

স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সরিয়ে নতুন ইতিহাস তৈরির চেষ্টা গ্রহণযোগ্য নয়: তানজীমউদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা সংস্কারের নামে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ চরিত্র, ঘটনা ও স্মারক সরিয়ে দিয়ে দলীয় দৃষ্টিকোণ থেকে নতুন ইতিহাস তৈরির…

ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার

ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে নেইমারের অধ্যায় শেষ। বিশ্বকাপের পরই জাতীয় দলে আর না ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড। এবার তাঁর সেই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত…

লালদিয়া টার্মিনাল সম্প্রসারণে কর্ণফুলীতে সংকটের আশঙ্কা

চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণের অংশ হিসেবে কর্ণফুলী নদীর মোহনায় নির্মাণ করা হচ্ছে লালদিয়া কনটেইনার টার্মিনাল। প্রকল্পটি বাংলাদেশের সমুদ্রবন্দর সক্ষমতা বাড়ানো, বড় জাহাজে পণ্য পরিবহন সহজ করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au