বাংলাদেশ

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে দেড় হাজার ঘর পুড়ে ছাই, আগুনের উৎস খুঁজছে ফায়ার সার্ভিস

  • 1:32 pm - November 26, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার
আগুন তিন দিক থেকে সীমিত করা গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ নভেম্বর- রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেড় হাজারের মতো ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম। মঙ্গলবার বিকেলে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১০টা ৩৫ মিনিটে, তবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো স্পষ্ট নয়।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট রওনা দেয়। কিন্তু মহাখালী–গুলশান এলাকায় তীব্র যানজটের কারণে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ৩৫ মিনিট সময় লাগে। পরে একে একে মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয়। পানির সংকট পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে, ফলে আগুন ছড়িয়ে পড়ে বস্তির বড় অংশে।

ফায়ার সার্ভিস কর্মীদের প্রাথমিক হিসাব এবং ভুক্তভোগীদের বর্ণনায় জানা গেছে, অন্তত দেড় হাজার ঘর পুড়ে গেছে। অনেক পরিবার সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে কাজ করেছে আগুন নিয়ন্ত্রণ ও মানুষ সরিয়ে নিতে। আগুন সম্পূর্ণ শীতল হওয়ার পর ফায়ার সার্ভিস তদন্ত দল কাজ শুরু করবে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুনের উৎস জানা যাবে বলে জানানো হয়েছে।

 

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au